চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেদেরার-নাদালের দেখা হল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মার্কিনীদের স্বপ্নটা অপূর্ণই রয়ে গেল। সম্ভাবনা ছিল প্রথমবারের মত ইউএস ওপেনে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের লড়াই দেখার। সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন পাঁচবারের ইউএস ওপেন জয়ী ফেদেরার। রাফায়েল নাদাল অবশ্য সেমির টিকিট কেটেছেন দাপুটে জয়েই।

আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রোর কাছে ৭-৫, ৩-৬, ৭-৬(১০-৮), ৬-৪ গেমে হেরে গেছেন ১৯টি গ্র্যান্ডস্লাম জয়ী সুইস কিংবদন্তি।

আগের মোট ২১ দেখায় ১৬টিতে জয় নিয়ে পোত্রোর বিপক্ষে এগিয়ে থেকেই ফ্ল্যাশিং মিডোতে নেমেছিলেন চোটজর্জর ফেদেরার। তবে কোর্টে মেলেনি সেই চিরচেনা ফেড-এক্সের দেখা। ২০০৯ সালে এই পোত্রোর কাছেই ইউএস ওপেনের শিরোপা খোয়ানো সুইস কিংবদন্তি এদিন জিততে পারলেন কেবল একটি সেটে। তৃতীয় সেটটা টাইব্রেক পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন, হার দেখেছেন সেই সেটেও।

ম্যাচ শেষে ফেদেরার নিজেই জানিয়েছেন, কেন পোত্রোর বিপক্ষে এতটা মলিন ছিলেন তিনি, ‘কিছু কিছু দিন থাকে। বুঝতে পারি যে আমি পারবো না। আজকের ম্যাচটা অনেকটা সেরকমই। আমি বলবো না যে ম্যাচের শুরু থেকেই হারার চিন্তা নিয়ে কোর্টে নেমেছি। কিন্তু আমার অবস্থাটা আজকে সত্যিই ভালো ছিল না। পুরোটা টুর্নামেন্টই আমাকে চোটের সঙ্গে লড়ে খেলতে হয়েছে।’

ফেদেরার না পারলেও চিরপ্রতিদ্বন্দ্বী নাদাল ঠিকই সেমির পথ খুঁজে নিয়েছেন। রাশিয়ান আন্দ্রে রুবেলভকে ৬-১, ৬-২, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। সেমিতে ফেদেরার ঘাতক ডেল পোত্রোকে পাচ্ছেন রাফা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেন ২০১৭রজার ফেদেরাররাফায়েল নাদাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT