চুয়াডাঙ্গা

ফুয়েল কার্ডের জন্য ডিসি অফিসে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

ফুয়েল কার্ডের জন্য ডিসি অফিসে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেল চালকদের ভীড়

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) চত্বরে ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯ টায় থেকে জেলার চার উপজেলার শত শত মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্রের ফটোকপি জমা দিতে এসে পড়েছেন ভোগান্তিতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করলেও কখন হাতে পাবেন কার্ড জানে না কেউ, আদৌও আজই পাবেন কিনা, তা নিয়েও নেই কোনো স্পষ্ট তথ্য।

চালকদের দাবি, নিজ নিজ উপজেলায় আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ কমতো অনেকটাই।

অন্যদিকে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার এ দুই দিনের মধ্যে ফুয়েল কার্ড না নেওয়া হলে, তেল না দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। আগামি ১ এপ্রিল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২ টি পেট্রোল পাম্পে দেওয়া হবে তেল।

ডিজেলের জন্য শিথিল করা হয়েছে ফুয়েল কার্ড, ২৪ ঘন্টা পাম্পে কৃষকরা গেলেই দেওয়া হবে তেল। ইতোমধ্যে তেলের কৃত্রিম সংকট দূর করার লক্ষ্যে জেলা প্রশাসক প্রতিটা তেল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।

বিষয়:জ্বালানী তেল ট্যাগ অফিসার ডিজেল ফুয়েল কার্ড মোটরসাইকেল চালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…