চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল মাঠে অধিনায়ক শাকিব, ৪ গোলে জয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন। সবাই প্রস্তুত হলেও অপেক্ষা ছিল শাকিব খানের জন্য।

রেফারি মাঠে নামার সাথেসাথেই নির্ধারিত সময়েই শাকিব খান হাজির হলেন মাঠে। লাল-কালো রঙের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন ঢালিউডের এই তারকা।

শুধুই খেলেননি, অধিনায়কের গুরুদায়িত্বও পালন করেছেন। মাঠের অন্যান্য খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন। ম্যাচ জয় করেছেন ৪ গোলে!

শাকিবের দলে আরো ছিলেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ অনেকেই। হাড্ডাহাড্ডিভাবে শাকিবের নেতৃত্বে লাল জার্সি পরিহিত দল লড়াই করছে হলুদ জার্সি পরিহিত পরিচালকদের সঙ্গে।

অন্য দলে ছিলেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেক প্রমুখ।

নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর দুদলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। শাকিবের দলের গোলরক্ষক নায়ক আলেকজান্ডারের নৈপূণ্যে পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করে শাকিবের দল।

Reneta

উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনি শাকিবের হাতে পুরস্কার তুলে দেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানেই বাস্তবে ফুটবল খেলেন শাকিব। আরো উপস্থিত ছিলেন নির্মাতা, প্রযোজক, শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানআলেকজান্ডার বোপরিচালকফিল্ম ক্লাবমুশফিকুর রহমান গুলজারশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

মে ৯, ২০২৬

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

মে ৯, ২০২৬

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

মে ৯, ২০২৬

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

মে ৯, ২০২৬

আমন মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা, শঙ্কায় কৃষক

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT