চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবল ভালোবাসে এমন কাউকেই চেয়েছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

‘জিন্নাত আসিয়া অর্থী ক্রিকেটার হলেও ফুটবল খুব ভালোবাসে। এমন কাউকেই চেয়েছিলাম জীবনসঙ্গী হিসেবে। আমিও ক্রিকেট পছন্দ করি। দুজন দুই খেলার মানুষ হলেও একই ভুবনের বাসিন্দা, আমাদের পরিচয় খেলোয়াড়।’ বলছিলেন জাতীয় দলের ফুটবলার মাহবুবুর রহমান সুফিল।

আড়াই বছর প্রেমের পর সুফিল-জিন্নাত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোমবার। তাতে ফুটবল-ক্রিকেটের যোগসূত্রও স্থাপন হয়েছে।

বিয়ের পোশাকে সুফিলের হাতে ফুটবল আর জিন্নাতের হাতে ক্রিকেট ব্যাট। এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতে। কীভাবে ছবিটি ছড়িয়ে পড়ল সেটি জানেন না নবদম্পতি।

Banglabid

ছবিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই সর্বমহলে ছড়িয়ে পড়ায় ফটোগ্রাফারের মনেও জমেছে অভিমান। সুফিল জানালেন, ‘আমরা কেউ ছবি পোস্ট করিনি। অথচ ফেসবুকে তা ছড়িয়ে পড়েছে। অবাকই হয়েছি। ছবিটি তোলা হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। যেখান থেকেই জিন্নাতের ক্রিকেট জীবন শুরু।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ছেলে সুফিল বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত পারফরম্যান্স করার পর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক লাওসের বিপক্ষে ম্যাচে। অভিষেকেই গোল করে বাংলাদেশকে জয়ের সমান ড্র এনে দেন। প্রথম ম্যাচেই পেয়ে যান পরিচিতি।

Reneta

জিন্নাতের বাড়ি বগুড়া শহরে। বিকেএসপির উইকেটরক্ষক-ব্যাটার সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মোহামেডানের হয়ে। ক্লাবটির কোচ ইমতিয়াজ হোসেন পিলু বললেন, ‘গতকালই জিন্নাতের সঙ্গে ফোনে কথা হয়েছে। আশা করি ও খেলা চালিয়ে যাবে। যেহেতু তার স্বামীও খেলোয়াড়। তাতে খেলা চালিয়ে নেয়া কঠিন হবে না।’

দুজনের পরিচয়ের সূত্রপাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। যা এক সময় গড়ায় প্রেমে। পরিবারের সম্মিতে অবশেষে পেল পরিণয়।

কদিন আগে জাতীয় দলের নারী ক্রিকেটার সানজিদা ইসলাম বিয়ে করেন রংপুরের বিভাগীয় দলের ক্রিকেটার মীম মোসাদ্দেককে। ক্রিকেটার দম্পতির পর এবার ফুটবল-ক্রিকেটের বন্ধনের নজিরও পাওয়া গেল দেশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটফুটবলবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT