বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকা ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন: বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন। পুরো টুর্নামেন্টে তোমরা এ সাফল্য ধরে রাখবা বলে আশাকরি।
এর আগে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী দিনে শ্রীলংকার বিপক্ষে ৪-২ গোলের জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা।যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে উপচে পড়া দর্শক উপভোগ করে বছরের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়।






