চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলে ‘বদলি বাড়ানোর’ নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৮, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ফুটবলে ‘বদলি বাড়ানোর’ নতুন নিয়মের অনুমোদন পেয়েছে ফিফা। শুক্রবার ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচজন করার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। শুধুমাত্র চলতি মৌসুমেই, অর্থাৎ ২০১৯-২০ মৌসুমের ক্ষেত্রেই এটি আপাতত প্রযোজ্য।

বদলি খেলোয়াড়ের নিয়ম পরিবর্তনে মহামারী করোনাভাইরাসের ভূমিকা আছে। করোনা পরবর্তী বিশ্বে অনেককিছুই আগের মতো থাকবে না। থমকে থাকা খেলাধুলার জগতে কতটা পরিবর্তন আসবে তা সময়ই বলবে। আপাতত যাত্রা শুরু হল ফিফার পদক্ষেপের মধ্য দিয়ে।

করোনার পরে ফুটবল মৌসুম আবারও যখন মাঠে গড়াবে, ক্লাব-দেশগুলোকে পড়তে হবে ব্যস্ত সূচিতে। তাতে খেলোয়াড়দের উপর চাপ-চোট দুটিরই প্রভাব বাড়তে পারে। সেটা কমাতে ফিফার এই তিনের পরিবর্তে পাঁচ বদলির সিদ্ধান্ত।

Banglabid

সঙ্কটের সময়ে পাঁচজন ফুটবলার বদলি নামানোর প্রস্তাব ফিফা আগেই দিয়েছিল। তা কার্যকরের জন্য সায় দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। যে বোর্ডের কাজই ফুটবলের আইন প্রণয়ন করা।

ক্লাবপর্যায়ের সব ফুটবল ম্যাচে নতুন নিয়ম কার্যকর থাকবে। যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করতে হবে, আপাতত সেসব ম্যাচের জন্য ফিফার প্রস্তাবে সাময়িক এই পরিবর্তনের পক্ষে সম্মত আইএফএবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের সুযোগ থাকছে লিগগুলোর আয়োজক কমিটির কোর্টে।

মেসি-রামোসদের বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লা লিগা এরইমধ্যে নতুন নিয়মে খেলোয়াড় পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে।

Reneta

ম্যাচে পাঁচ বদলির জন্য অবশ্য ধরাবাঁধা শর্ত থাকছে। পাঁচ বদলি করতে হবে তিনবারেই। মানে পাঁচবার খেলা থামানোর সুযোগ পাবে না কোনো দলই। তিনবার খেলোয়াড় বদল করার সময়েই একাধিক খেলোয়াড় বদলে পাঁচের কোটা পূরণ করতে হবে। সঙ্গে মৌসুম ফের মাঠে গড়ালে ভিএআর সিস্টেম চাইলে বন্ধ রাখতে পারবে লিগ কমিটি, এটাও ফিফার নতুন আপাত নিয়ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিয়মফিফাফুটবলবদলি খেলোয়াড়লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার বিতরণ

পরবর্তী

মধ্যবিত্তদের মাঝে চুয়েট ১৮ব্যাচ’র উপহারসামগ্রী বিতরণ

পরবর্তী

মধ্যবিত্তদের মাঝে চুয়েট ১৮ব্যাচ’র উপহারসামগ্রী বিতরণ

ফাইল ফটো

গোপালগঞ্জে ৩ ভাইয়ের পিটুনিতে ঠিকাদার নিহত'র অভিযোগ, কেউ গ্রেপ্তার হয়নি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT