চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবলে ফেভারিট বলে কিছু হয় না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ড্র হতে না হতেই শুরু হয়ে গেল দুই ইংলিশ প্রিমিয়ার লিগের বাগযুদ্ধ। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, লিভারপুলের বিরুদ্ধে খেলতে হচ্ছে বলে ম্যানচেস্টার সিটি নিশ্চয়ই খুশি হতে পারেনি। ক্লপ এও বলছেন, তিনি নিশ্চিত যে, পেপ গার্দিওলার দল তাদের সামনে পড়ে উদ্বেগে দিন কাটাবে।

ইপিএলে এবার লিভারপুলের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে ৫-০তে জিতেছিল গার্দিওলার দল। যাদের এবারের সেরা ক্লাব মনে করা হচ্ছে ইপিএলে। কার্যত লিগ জয়ও নিশ্চিত করে ফেলেছে তারা।

শুধু শিরোপা জেতা প্রায় নিশ্চিত করে ফেলা নয়, গার্দিওলার দর্শনীয় ফুটবল মন জিতে নিয়েছে ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদেরও। তবে লিভারপুলকে গত সেপ্টেম্বরে চূর্ণ করলেও তারাই একমাত্র দল যাদের মাঠে গিয়ে এই মৌসুমে হেরেছে সিটি।

গত ১৪ জানুয়ারি সেই হার হজম করে তারা। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ক্লপের লিভারপুল ৪-১ এগিয়ে ছিল। তারপর ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করে সিটি। দুর্ধর্ষ লড়াই শেষ হয় লিভারপুলের পক্ষে ৪-৩ ফলে।

ক্লপের মনে হচ্ছে, সেই ম্যাচের স্মৃতিই চিন্তায় রাখবে গার্দিওলার দলকে। অ্যানফিল্ডে প্রথম লেগ হবে ৪ এপ্রিল। সেখানে ভাল কিছুরই আশা করছেন লিভারপুল ম্যানেজার। ক্লাবের ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘এই মৌসুমে তারা একবার জিতেছে, আমরাও একবার জিতেছি। আমার মনে হয় না, ড্রয়ের আগে তারা চেয়েছিল লিভারপুলের সামনে পড়তে।’

ম্যানসিটি ম্যানেজার গার্দিওলার মুখ থেকে এখন পর্যন্ত পাল্টা কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সিটিজেনদের তারকা ফুটবলার লেরয় সানে বলেছেন, গার্দিওলা তার ফুটবল জ্ঞান ও দর্শন দিয়ে তাদের চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম দাবিদার করে তুলেছেন।

Reneta

শুধু সানে নয়, অনেক ফুটবল বিশেষজ্ঞও মানছেন, এবারে গার্দিওলা যে রকম ফুটবল খেলাচ্ছেন ম্যানসিটিকে, তা অতীতের বার্সেলোনাকে মনে করিয়ে দিতে পারে। যদিও সবাই একমত, সেই বার্সেলোনা আর এই ম্যানসিটির মধ্যে বড় তফাত হচ্ছে, একটা দলের লিওনেল মেসি ছিল। অন্যটার নেই।

ক্লপ যদিও মনস্তাত্ত্বিক লড়াই চালু করে দিতে দেরি করেননি। বলেছেন, ‘আমরা হয়তো এই রাউন্ডে ফেভারিট নই। কিন্তু শেষ আটের লড়াইয়ে ফুটবলে ফেভারিট বলে কিছু হয়ও না। ধন্যবাদ, খেলাটার নাম ফুটবল যেখানে কোনো কিছু আগে থেকে ঠিক হয় না।’

ম্যানসিটির বিরুদ্ধে খেলতে কেমন লাগবে আপনার? এমন প্রশ্নে ক্লপের উত্তর, ‘চ্যাম্পিয়ন্স লিগের ড্র সব সময়ই উত্তেজনার এবং মজারও। অনেক সময়ই দেখা যায়, প্রতিবেশীর সঙ্গে ম্যাচ পড়ছে। সত্যি কথা বলতে কী, আমার কোনো সমস্যা নেই ম্যানসিটির সামনে পড়েছি বলে। আমরা যাকেই সামনে পাব, ঠিক আছে। এবারের লড়াই ম্যানসিটি তো চলো, সবাই ঝাঁপাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin4

সর্বশেষ

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT