ফুটবলার নকীব অসুস্থ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব। সোমবার বিকেলে তার ‘এনজিওগ্রাম’ করা হয়েছে। হৃৎপিণ্ডে দুটো ব্লক ধরা পড়ায় হার্টে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার বিকেলে সোনালী অতীত ক্লাবে অনুশীলনের সময় অসুস্থ বোধ করলে রাতে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবল লীগে মোহামেডানে নিয়মিত আলো ছড়াতেন নকীব।
খেলা ছাড়লেও প্রতিদিন বিকেলে সাবেক সতীর্থদের সঙ্গে সোনালী অতীত ক্লাবে ছোট পরিসরে ফুটবল খেলতে দেখা যায় তাকে। রোববার খেলা শেষে নকীব তার কয়েকজন বন্ধুর সঙ্গে ক্লাবের বাইরে যান কিছু খাওয়ার জন্য। সেখানেই অসুস্থ বোধ করেন। পরে স্ত্রী ডা. সৈয়দা নাজলী মোস্তফার সঙ্গে যোগাযোগ করে নকীবকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



