চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটপাতে মোটরবাইক চালানোর প্রবণতা বাড়ার কারণ কী?

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৫৭ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের শহরে যানজট ও রাস্তাঘাটের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটপাতে মোটরবাইক চালানোর প্রবণতা বন্ধে আইন থাকলেও তার তেমন কোন প্রয়োগ না থাকায় রাজধানীতে সহসাই দেখা যায় রাস্তার পাশের ফুটপাতে শোঁ শোঁ করে চলছে মোটরবাইক। এমনকি পথচারীদের তোয়াক্কা না করে রাজধানীতে আবারও বেড়েছে ফুটপাতে মোটরবাইক চালানোর প্রবণতা।

সরেজমিনে তেজগাঁওয়ের তিব্বত মোড় থেকে মহাখালী যাওয়ার পথে দেখা যায়, নবনির্মিত প্রশস্ত ফুটপাতে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মোটর সাইকেল।  মতিন রহমান নামে এক চালকের কাছে ফুটপাতে উঠার কারণ জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: রাস্তাঘাট ভাঙ্গা। তাই ফুটপাতে মোটর সাইকেল নিয়ে উঠি। এছাড়া আগের রাতে বৃষ্টি হওয়ায় রাস্তায় এখনও পানি জমে আছে। রাস্তায় খানা-খন্দেও ভরা। চলাচলের উপায় নেই। তাই বাধ্য হয়ে ফুটপাত দিয়ে চলতে হয়।

সাইদুর রহমান নামে আরেক চালক বলেন: রাস্তায় প্রচণ্ড জ্যাম। এতে প্রচুর সময় নষ্ট হয়। যার কারণে আমাদের ফুটপাতে উঠতে হয়। রাস্তা খোলা থাকলে, বা মোটরবাইক যাওয়ার আলাদা লেন থাকলে আমরা ফুটপাতে উঠতাম না।

এর আগে ফুটপাতে ছোট লোহার পিলার বসিয়ে মোটরবাইক ও সাইকেল চলাচলে বাধা দেয়া হয়েছিলো। বর্তমানে নতুন পথে সেই পিলার এখনও স্থাপন করা হয়নি। তাই আইন প্রয়োগের পাশাপাশি ফুটপাতে লোহার পিলার বসানোর দাবি জানিয়েছেন পথচারীরা।পথে মোটরবাইক চালানোর প্রবণতা বাড়ছে, জনসাধারণের চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ মোসলেম উদ্দিন নামে এক পথচারী বলেন: আইনের প্রয়োগ তেমন একটা না থাকায় এই সমস্যা হচ্ছে। আমাদের সবার ট্রাফিক আইন মানা উচিত। আর রাস্তায় পিলার দিলে সুবিধা হয়, মানুষ যাতায়াত করতে পারবে। ফুটপাতে মোটর সাইকেল উঠতে পারবে না।



সিটি কর্পোরেশন বলছে, শুধু আইন প্রয়োগ নয়, এই বিষয়ে প্রয়োজন সচেতনতা। কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান বলেন: শুধু আইন প্রয়োগ করে এসব কমানো যাবে না। একটু ধৈর্য আর সচেতনতাই পারে এই সমস্যার সমাধান দিতে। এরপরেও সিটি কর্পোরেশন এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপনি মেয়রমোটরবাইক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT