জনপদ

তিন বছর ধরে রাজধানী মালিবাগ রামপুরায় গ্যাস সংকট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস জ্বলন্ত অবস্থায় একটি গ্যাস স্টোভের নোঙর।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় তিন বছর ধরে রাজধানীর মালিবাগ ও পূর্ব রামপুরায় গ্যাস সংকট চলছে। গ্যাস ঠিক মতো না থাকায় এলাকাবাসীর প্রায়ই খাবার কিনে খেতে হয়। তিতাস গ্যাস বলছে, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমন অবস্থা চলছে।

মালিবাগের বাগানবাড়ি ও পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চললেও মাস তিনেক ধরে পরিস্থিতি আরো শোচনীয়। প্রায় দিনই সকাল ৮টার পর গ্যাস চলে যায়। বিকেল ৩টার দিকে আসে। তবে গ্যাসের চাপ খুব কম থাকে। গ্যাস না থাকায় বিকল্প হিসেবে অনেকেই স্টোভ এবং ইলেকট্রিক চুলা ব্যবহার করেন। তবে রান্নায় সময় লাগে প্রায় দ্বিগুণ।

পূর্ব রামপুরায় স্যুয়ারেজ লাইন সংস্কারের জন্য সিটি কর্পোরেশন রাস্তা খোঁড়ার কারণে গ্যাস পাইপ লাইন ফেটে যাওয়ায় অবস্থার আরো অবনতি হয়েছে।

তিতাস গ্যাস বলছে, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় এমন অবস্থা হচ্ছে। গ্যাস সংকট সমাধানে সরকার আরো আন্তরিক হবে সেই প্রত্যাশা নগরবাসীর।

চ্যানেল আই সংবাদ-এর নিয়মিত আয়োজন ‘আপনি মেয়র’-এ বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আপনি মেয়র গ্যাস সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…