চ্যানেল আইয়ের সংবাদ দেখে এবার রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত দখলমুক্ত হওয়ায় খুশি নগরবাসী।
দীর্ঘদিন ধরে তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়িতে ফুটপাত দখল করে কিছু ব্যবসায়ী ব্যবসা করে আসছিলেন। খাবার হোটেল, ড্রাম ব্যবসা থেকে শুরু করে কাঠের ব্যবসা চলতো সেখানে। রোববার এ নিয়ে চ্যানেল আই-এ সংবাদ প্রচার করা হয়।
ওই সংবাদের ভিত্তিতে তিনদিন পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে প্রায় দু’শো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দখলমুক্ত হওয়া জায়গা আবার যাতে দখল হতে না পারে সেদিকে মনিটরিং বাড়ানোর তাগিদ দিয়েছে নগরবাসী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








