চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিশিং লিংকে ফেসবুক হ্যাক, অশ্লীল পোষ্টের হুমকিতে টাকা দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ফেসবুক আইডি ফিশিং লিংকের মাধ্যমে হ্যাক করতেন মো. কাউছার আহমেদ। হ্যাক করা আইডির টাইমলাইনে ও ইনবক্সে অশ্লীল ছবি, ভিডিও দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আইডির মূল মালিকের কাছে টাকা দাবি করতেন। কাউছার নিজেকে আত্মগোপনে রাখতে দশটিরও বেশি ছদ্মনাম ব্যবহার করতেন।

বুধবার রাতে কুমিল্লার কোডবাড়ি এলাকা থেকে মো. কাউছার আহমেদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।

রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার কোডবাড়ির একটি হোস্টেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ২ টি মোবাইল ফোন, নগদ ৫ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ে প্রায় ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১০ জুলাই মোহাম্মদপুর থানায় দায়ের করা এক নারীর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩৪/২৯/৩৫ ধারায় মামলাটি দায়ের করেছিলেন।

Reneta

মামলার তদন্তে জানা যায়, বাদি ও বেশ কিছু সংখ্যক ক্ষতিগ্রস্থরা ইতোমধ্যে হ্যাকারকে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে বাধ্য হয়। মোবাইল ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্ক্রিল এবং জিমেইল কোম্পানি এবং প্রযুক্তির সাহায্যে হ্যাকারকে শনাক্ত করে আটক করা হয়। আসামির ব্যবহৃত স্মার্টফোনে অত্র মামলার বাদীর ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া যায়।

এডিসি নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করে এবং কৌশলে ক্ষতিগ্রস্থদেরকে আইডি ফেরৎ দেয়ার কথা বলে কিছু বিকাশ পার্সোনাল/এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নিকট টাকা পাঠানোর কথা বলতেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কফির জন্য দুশ্চিন্তা, অশনি সংকেত!

পরবর্তী

দীর্ঘ হোক চ্যানেল আইয়ের পথচলা

পরবর্তী

দীর্ঘ হোক চ্যানেল আইয়ের পথচলা

৪ দিনের রিমান্ডে সেলিম প্রধান

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT