চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মি স্টাইলে নতুন বাড়ি ভেঙে দিলো প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
জনপদ, ঝালকাঠি
A A

ঝালকাঠির রাজাপুরে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে একটি পাকা ভবন ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় ভবনের ভেতর থেকে মালামাল লুটে নেয় হামলাকারীরা।

গতরাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরি গ্রামের হোসনেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা রাজাপুর থানায় আজ শনিবার সকালে মামলা দায়ের করেন।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, হোসনেয়ারা বেগম ও তার তিন বোন যৌথভাবে পৈত্রিক জমিতে একটি পাকা ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণের পর মধ্যরাতে ঘরের ভেতরে কেউ না থাকার সুযোগে ৭-৮ জন ভাড়াটে লোক নিয়ে স্থানীয় হাবিব গাজী ও তাঁর ছেলে মো. আরিফ গাজী পাকা ভবনটি ফিল্ম স্টাইলে ভেঙে দেয়।

এ সময় দেয়াল ভাঙার শব্দে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এসময় ভবনের ভেতর থেকে মালামাল লুট করে হামলাকারীরা। চার বোনের কষ্টার্জিত অর্থ দিয়ে নির্মিত ভবনটি ভেঙে ফেলায় কান্নায় ভেঙে পড়েন তারা।

এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার পর থেকে অভিযুক্ত হাবিব গাজী ও আরিফ গাজী গা ঢাকা দিয়েছেন।

মুঠোফোনে হাবিব গাজী জানান, তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিস্পত্তি হওয়ার আগেই তারা ভবন করেছে, তাই ভেঙে ফেলা হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগ: প্রাণনাশের হুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খোঁজ মিলল রোনালদোকে বার্গার খাওয়ানো সেই নারীর

পরবর্তী

এক ম্যাচ খেলিয়ে ছুঁড়ে ফেলার সংস্কৃতি বন্ধ হবে তো!

পরবর্তী

এক ম্যাচ খেলিয়ে ছুঁড়ে ফেলার সংস্কৃতি বন্ধ হবে তো!

ক্যাসিনো নিয়ে আলোচিত দশ চলচ্চিত্র

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT