চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসাইলে এসিল্যান্ড ও তার পরিবারকে ‘প্রাণনাশের হুমকি’

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:২৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয় দিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় এসিল্যান্ড গতকাল সোমবার বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তার অভিযোগ, “সোমবার (৫ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সর্বহারা পার্টির প্রধান মহিউদ্দিনের পরিচয় দিয়ে ০১৮২৬৭৫০৮৬৬ মোবাইল নং থেকে ফোন করা হয়। বলা হয়- ‘আমি জনযুদ্ধ এম- এর প্রধান সিকদার মহিউদ্দিন বলছি। আমি এতদিন বাংলাদেশের বাইরে ছিলাম। চাঞ্চল্যকর পুলিশ মার্ডার মামলার মুখ্য আসামি আমি। বেশ কিছুদিন থেকে বাংলাদেশে এসেছি।

দলের হেড কমান্ডের নির্দেশে দেশে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গেও গোলাগুলি হয়। সে সময় আমাদের কয়েকজন কর্মী নিহত এবং কিছু আহত হয়। আহতদের চিকিৎসার জন্য আমাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে।”

এসিল্যান্ডের দাবি, তিনি টাকা দিতে অসম্মতি জানালে মহিউদ্দিন তাকে বলেন- ‘এই এসিল্যান্ড, আপনি পুলিশকে জানান, ওরা যদি পারে আপনাকে সেভ করবে, তাহলে করুক। আর আামার নেতাকর্মীরা যদি পারে তোকে চ্যালেঞ্জ করে টাকা ওঠাবে। এই টাকার জন্য তুই তোর পরিবারকে হারাবি, আমি সেটা চাই না। আমি বলছি টাকা তোকে দিতেই হবে। টাকা না দিলে আমার পোলাপান তোর পরিবারকে নির্বংশ করতে বাধ্য হবে।’

মো. ফজলে এলাহী বলেন, ‘এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি এখন আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, ‘এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘এই ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

ট্যাগ: প্রাণনাশের হুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে টাঙ্গাইলে প্রতিবাদ

পরবর্তী

দীপিকা-সারা-শ্রদ্ধা কি বিজ্ঞাপন হারাবেন?

পরবর্তী

দীপিকা-সারা-শ্রদ্ধা কি বিজ্ঞাপন হারাবেন?

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT