বিনোদন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জনে প্রশংসায় ভাসছেন জয়া

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জনে প্রশংসায় ভাসছেন জয়া

প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের(ইস্ট) জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন জয়া আহসান। গেল শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এবারের আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন জয়া। ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। জয়ার এই অর্জনে দারুণ খুশি দেশীয় তারকা সহকর্মীরা। রীতিমত তাদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ অভিনয় জগতের সহকর্মী, কেউ কাছের বন্ধু, কেউ বা আবার স্রেফ জয়ার শুভাকাঙ্ক্ষি।

জয়ার ফিল্মফেয়ার অর্জনে প্রত্যেকেই উচ্ছ্বসিত। দেশীয় তারকাদের পাশাপাশি কলকাতার তারকা সহকর্মীরাও সোশাল সাইটে জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা সবাই জয়াকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন।

আয়নাবাহি খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘ট্রু প্রাইড… আওয়ার জয়া আহসান’।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘শেয়ার না করে পারলাম না , সত্যি সবাই অ্যাওয়ার্ড পেলে বলে আমার একে ধন্যবাদ ওকে ধন্যবাদ। কিন্তু এখানেই তুমি সবার থেকে আলাদা, আমার সকল ডিরেক্টরদের ধন্যবাদ যারা জয়া আহসান কে তৈরি করেছেন, আমি এবং আমরা তোমার জন্য অনেক খুশি, তুমি সবর্জয়া ,তুমি সর্বসেরা। উই আর প্রাউড অব ইউ জয়া আহসান।

‘ভয়ঙ্কর সুন্দর’ নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন, ‘আমাদের জয়া আহসান, আমরা গর্বিত তোমার মতো মানুষের জন্য।’

অভিনেত্রী বন্যা মির্জা লিখেছেন, ‘প্রাউড অব ইউ বাবু। অ্যান্ড লাভ ইউ অ্যা লট।’

কণ্ঠশিল্পী শফিক তুহিন লিখেছেন, ‘সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতায় অনেক অনেক অভিনন্দন। আমরা আপনাকে নিয়ে গর্বিত।

অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘প্রাউড অব ইউ জয়া আহসান। লাভ।’

বিষয়:জয়া আহসান তারকা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…