চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দু’পা হারানো ফিলিস্তিনিসহ বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিনি জনগোষ্ঠীর টানা বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর প্রতিনিয়ত সহিংস হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। শুক্রবার গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চলা বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহতের এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ।

স্থানীয় গণমাধ্যম সূত্রে আল-জাজিরা জানিয়েছে, মুহাম্মাদ আমিন আকেল আল-আদম নামের ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি শুক্রবার পশ্চিম তীরবর্তী শহর রামাল্লায় বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো গুলিতে মারা যান। ইসরায়েলের ভাষ্য, আদম ইসরায়েলি বাহিনীর সদস্যদের আক্রমণের চেষ্টা করেছিলেন।

এর কয়েক ঘণ্টা আগে পশ্চিম তীরে একই অবস্থায় গুলিতে নিহত হয়েছে আরেক ফিলিস্তিনি। তার আগে গাজা উপকূলে সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনী হামলা চালালে দুই ফিলিস্তিনি গুলিতে নিহত হয়।

Banglabid

নিহত চারজনের মধ্যে একজন ইব্রাহিম আবু থুরাইয়া। ২৯ বছর বয়সী এই ফিলিস্তিনি অতীতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় দুই পা হারিয়েছিলেন। ফিলিস্তিনিরা সামাজিক মাধ্যমে আবু থুরাইয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তারা থুরাইয়ার একটি ভিডিও-ও সামাজিক মাধ্যমে শেয়ার করছে, যেখানে তিনি জেরুজালেমকে ট্রাম্পের ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের প্রতিবাদ করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
নিহত আবু থুরাইয়া

পুরো বিশ্বের, এমনকি নিজ দেশের জনগণের প্রতিবাদ না শুনে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা দেন। ট্রাম্পের এ ঘোষণাকে প্রত্যাখান করে গত সপ্তাহে পাল্টা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয় ওআইসি। ট্রাম্পের ঘোষণার পর থেকেই ওই অঞ্চলে চলছে প্রতিবাদ-বিক্ষোভ এবং তা ঠেকাতে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলজেরুজালেমফিলিস্তিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলের করটিয়ায় ১০ মিনিটের রাস্তা যেতে লাগছে দু’ঘন্টা

পরবর্তী

নেইমারের জার্সি চুরি!

পরবর্তী
নেইমার জার্সি পরা ফুটবল খেলোয়াড়ের পেছনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের জার্সি চুরি!

বাংলাদেশি কৃষক ফুল মিয়া জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষক ফুল মিয়া এবার বাড়ি যাবে

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT