ফিলিস্তিনিদের জন্য ঔষধ দিলো ‘চলো স্বপ্ন ছুঁই’

তিন ব্যক্তি masks পরে দাঁড়িয়ে, একটি ডকুমেন্ট দেখাচ্ছেন, একটি কাঠের দরজা পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসরায়েলের বোমা হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ঔষধ সামগ্রী উপহার দিয়েছে ‘চলো স্বপ্ন ছুঁই’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
বুধবার ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের পক্ষে ইব্রাহিম নামের একজন প্রতিনিধির (দূতাবাস কর্মকর্তা) হাতে ফিলিস্তিনি মুসলিমদের জন্য উপহার হিসেবে পঞ্চাশ হাজার ঔষধ তুলে দেন ‘চলো স্বপ্ন ছুঁই’ এর প্রতিষ্ঠাতা মুহতাসিম আবশাদ জিসান এবং সহ-প্রতিষ্ঠাতা তানজিম আলম তাসিন।
ফিলিস্তিনিদের প্রতি এরূপ ভালোবাসা দেখে ‘চলো স্বপ্ন ছুঁই’ এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহতাসিম আবশাদ জিসান বলেন: আমরা সবাই ফিলিস্তিন এবং ইসরায়েলীদের মাঝে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানি। ইসরায়েলীরা ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার করে চলেছে তা অবর্ণনীয়। প্রথমে এক লাখ ঔষধ পাঠানোর উদ্যোগ নিলেও পরবর্তীতে দূতাবাস থেকে আমাদেরকে সময় স্বল্পতার বিষয়টি জানানো হলে আমরা যতটুকু সংগ্রহ হয়েছিল তাই তাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করি।
চলো স্বপ্ন ছুঁই এর সহ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিম আলম তাসিন বলেন: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ফিলিস্তিনের মানুষের জন্য বাংলাদেশের মানুষ যতটা সংগ্রাম করেছে পৃথিবীর কোন দেশের মানুষ তা করেনি। ইসরায়েলের এই অন্যায় অত্যাচার বিশ্ববাসী দেখেছে। বিবেকবান প্রত্যেকের হৃদয় কেঁদে উঠেছে গাজা উপত্যকার নিরীহ মানুষের জন্য। ওই মজলুম ভাইবোনদের জন্য সামান্য উপহার হিসেবে আমরা কিছু ঔষধ সংগ্রহ করেছি। সেগুলো আজ বুধবার ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পৌঁছে দিয়েছি।




