চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপাইনের প্রেসিডেন্ট আর রাজনীতি করবেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। শনিবার অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ফিলিপাইনের নাগরিকদের মতে আমি অযোগ্য। এ অবস্থায় উপ-রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দিতা করা আইন ও সংবিধান লঙ্ঘন করা হবে। আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে অংশ নেবেন না দুতার্তে। যদিও গত মাসে দুতার্তে বলেছিলেন, তিনি ২০২২ সালে উপ-রাষ্ট্রপতি পদে পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু হঠাৎ করে আজ রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন।

রদ্রিগো দুতার্তে এমন সময় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন যখন তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তার মেয়ে দুতার্তে কার্পিও এখন দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র।

২০১৬ সালে দেশটির কঠিন সময়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রদ্রিগো দুতার্তে। আগামী বছরের জুনে তার মেয়াদ শেষ হবে। দেশটির সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্টের মেয়াদ ৬ বছর।

দুতার্তে সারাবিশ্বে ব্যাপক পরিচিতি পান নিজ দেশে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানের মধ্য দিয়ে।

২০২০ সালের জুনে জাতিসংঘের পরিসংখ্যান বলছে, ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে অন্তত ৮ হাজার ৬০০ জনকে হত্যা করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুতার্তেফিলিপাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT