চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০১৮: বছরজুড়ে চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

টেলিভিশন নাটক নিয়ে আক্ষেপের এই সময়ে এ বছর বেশ কয়েকটি আলোচিত নাটক উপহার দিয়েছে চ্যানেল আই। বাঙালি মধ্যবিত্ত পরিবার ও জীবনের গল্পসহ এইসব নাটকে উঠে এসেছে নিখাদ গ্রাম বাংলার ছবি। এছাড়া এবছর চ্যানেল আইয়ে বাংলা টেলিভিশন নাটকে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ‘ভাই ব্রাদার’। চ্যানেল আইয়ের ঈদুল আযহার ঈদ আয়োজনে সাতটি নাটকের প্যাকেজ ছিলো প্রশংসনীয়। মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নতুন ও পুরনো নির্মাতারা অংশ নেয় এই প্রজেক্টে। এছাড়াও চলতি বছরে বেশকিছু নাটক দর্শকপ্রিয়তা আদায় করে নেয়:

আয়েশা: চলতি বছরে চ্যানেল আইয়ের অন্যতম সাড়া জাগানো টিভি ফিকশনের নাম ‘আয়েশা’। সাহিত্যিক আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ উপন্যাস অবলম্বনে যা নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই নির্মাণের মধ্য দিয়েই দীর্ঘ ৮ বছর পর টেলিভিশনের কাজে ফিরলেন ফারুকী। স্বাভাবিক ভাবেই ছোট পর্দার এই কাজটি নিয়ে ছিলো সবার তুমুল আগ্রহ। নিরাশ করেননি ফারুকী। স্বভাবজাত ভঙ্গিতেই ‘আয়েশা’ নির্মাণ করে সব শ্রেণীর দর্শকের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি।

চ্যানেল আইয়ে ‘আয়েশা’ প্রচারের পর সোশাল মিডিয়ায় প্রশংসায় ভাসে ‘আয়েশা’। অনেকেই আবেগাপ্লুত হয়ে রাখঢাক না রেখে বলেও ফেলছেন, নির্মাণে সিনেমার চেয়েও দুর্দান্ত হয়েছে ‘আয়েশা’! শুধু বিনোদন নয়, হৃদয়-মন ছুঁয়ে যাওয়া মনে রাখার মতো কাজ করেছেন ফারুকী। ‘আয়েশা’ প্রচার হওয়ার পর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শক ফোনে তাদের পছন্দের কথা জানিয়েছে চ্যানেল আইয়ে। তাদের অনুরোধে দ্বিতীয় বার নাটকটি টেলিভিশন পর্দায় দেখানো হয়। নাটকে কেন্দ্রীয় আয়েশা চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। নাটকে তার স্বামী জয়নালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

দ্য অরজিনাল আর্টিস্ট: চলতি বছরে চ্যানেল আইয়ের অন্যতম প্রশংসিত নাটক ‘দ্য অরজিনাল আর্টিস্ট’। একজন সৎ মেকাপ ম্যানের গল্প নিয়ে নির্মিত নাটকটির পরিচালনায় ছিলেন মাহমুদুল ইসলাম। টেলিভিশনের পর্দায়তো বটেই, অনলাইনেও ব্যাপক প্রশংসা কুড়ায় নাটকটি। বিশেষ করে নাটকের গল্প ও কামরুজ্জামান কামু-নাবিলার অনবদ্ধ অভিনয়ের প্রশংসা করেন সব শ্রেণীর দর্শক। জীবন বোধ সম্পন্ন মানুষের হৃদয় নাড়া দিয়ে যায় ‘দ্য অরজিনাল আর্টিস্ট’-এর গল্প। চ্যানেল আইয়ে নাটকটি প্রচারের পর দর্শক প্রশংসা করছেন নাটকটির গল্পের, নির্মাণ শৈলীর এবং একজন মেকাপ ম্যানের চরিত্রে কামুর অনবদ্ধ অভিনয়ের। অনেকে বলেছেন, ভাঁড়ামোর ভিড়ে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নাটকটি যেন জীবন বোধের গল্প। যা ছুঁয়ে যাবে সব শ্রেণির মানুষকে। সৎ মেকাপ ম্যানের স্ত্রীর চরিত্রে নাবিলার যেরকম হওয়া দরকার ছিলো, তিনি যেন তার পুরোটাই দিয়ে অভিনয় করেছেন। এরআগে এতো ন্যাচারাল অভিনয়ে নাবিলাকে খুব একটা দেখা যায়নি।

কলুর বলদ: প্রবাসীরা কি টাকার মেশিন? ২৫ বছর পর একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা ২৫ বছরের কষ্টের কথা? কেউ বুঝতে চায়না তার ভেতরের কষ্ট। সবার সুখের জন্য যে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশ ছেড়েছিল। সেই কষ্ট কেউ বোঝে না। বাবা-ভাই-বোন কেউ না! তবে কি সে ‘কলুর বলদ’? চোখ বাঁধা অবস্থায় টেনে চলেছে জীবনের ঘানি। তবে একজন আছেন যিনি মমতায় বুকে আগলে রাখতে চান। তিনি মা। মমতাময়ী মা চান না সন্তান আর বিদেশে যাক। এবার সে মায়ের কোলেই থাকবে আশা তার। কিন্তু ‘কলুর বলদ’ কি তার মত প্রতিষ্ঠিত করতে পারে। এক প্রবাসীর মর্মস্পর্শী উপলব্ধি নিয়ে লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। আর ‘কলুর বলদ’ নামে চ্যানেল আইয়ের জন্য টেলিফিল্মটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।

চ্যানেল আইয়ে প্রচারের পর তুমুল প্রশংসা পায় ‘কলুর বলদ’। এমন মর্মস্পর্শী গল্পে দর্শকের মুগ্ধতা দেখেই চলতি বছরেই টেলিফিল্মটির সিক্যুয়াল নির্মাণ করেন সাজ্জাদ সুমন। প্রথমটির মতো দ্বিতীয় সিক্যুয়ালটিও দর্শকের প্রশংসা অর্জন করে নেয়। ‘কলুর বলদ’ প্রবাসীর চরিত্রে অভিনয় করে চলতি বছর ছোট পর্দায় চাঙ্গা অবস্থানে জায়গা করে নেন চিত্রনায়ক রিয়াজ।

পাতা ঝরার দিন: চলতি বছরে চ্যানেল আইয়ে প্রচার হওয়া আরেকটি প্রশংসনীয় নাটক ‘পাতা ঝরার দিন’। রেদওয়ান রনির পরিচালনায় নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা। মূলত বাবাকে হারিয়ে ফেলা এক মেয়ের গল্প ‘পাতা ঝরার দিন’। নাটকে বাবার চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যায় বন্যা মির্জা, মৌসুমী হামিদ ও লামিয়া আসাদকে।

Reneta

সোনালী ডানার চিল: চলতি বছরে ছোট পর্দার জগতে অন্যতম আলোচিত একটি নাটক ‘সোনালী ডানার চিল’। চ্যানেল আইয়ে প্রচারিত এই নাটকটি পরিচালনা করেন আশফাক নিপুণ। ভাই ব্রাদার এক্সপ্রেস নিবেদিত ‘সোনালি ডানার চিল’ নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকে সম্প্রতিক সময়ে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও মধ্যবিত্ত সমাজের জীবনের দুর্ভোগ ও গ্লানির চিত্র ফুটে উঠেছে।

মডার্ন টাইমস: চ্যানেল আইয়ের ‘ভাই ব্রাদার্স এক্সপ্রেস’-এর প্রজেক্টের অন্যান্য নাটকগুলোর মধ্যে দর্শক পছন্দের তালিকায় আছে ‘মডার্ন টাইমস’। নাটকটি যৌথভাবে নির্মাণ করেছেন ফারুকীর দুই সহকারী মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবীন। ‘মডার্ন টাইমস’-এই শহরের গল্প। এই সময়ের গল্প। মানুষের ইমোশনাল জায়গাগুলোকে স্পর্শ করে নাটকটি। শুধু তাই নয়, এই সময়ে যাদেরকে আমরা ইমোশনলেস প্রজন্ম বলি তারা কিন্তু নিজেদেরকে প্র‌্যাকটিকেল ভাবছে, এমন আবেদনও পাওয়া যাবে নাটকে। ‘মডার্ন টাইমস’-এর গুরুত্বপূর্ণ তিন চরিত্রে অভিনয় করেছেন কল্প, মিথিলা ও সাবিলা নূর।

ফেসবুকে বিবাহ, লাইফ পার্টনার, আমি বিবাহ করিবো না, হিটলারের মৃত্যু চাই, ঘাস, কুচ বরণ কন্যা, সে দুয়ারে দাঁড়িয়ে, স্বর্ণ মানব, অক্ষর থেকে উঠে আসা মানুষ, একটি রঙিন দিন, অমিত্রাক্ষর, ডালিম কুমার, আজ নিতুর গায়ে হলুদ, মিঠাই মন্ডাসহ চ্যানেল আইয়ের আরো বেশকিছু নাটক চলতি বছরে দর্শকপ্রিয়তা সহ প্রশংসিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত্রাক্ষরআজ নিতুর গায়ে হলুদকামুকুঁচ বরণ কন্যাঘাসচ্যানেল আইডালিম কুমারফিরে দেখা ২০১৮মিঠাই মন্ডামোস্তফা সরয়ার ফারুকীলাইফ পার্টনারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT