রাজধানীর সবুজবাগে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম সিরাতুল ইসলাম সিয়াম। সে মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
বুধবার দুপুরে সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিয়ামের পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার ভোরে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ঝিলপাড়ে জেলেরা তার মৃতদেহ দেখতে পায়।
পরিবারের ধারণা, হাতমুখ ধোয়ার জন্য সিয়াম ঝিলে নেমেছিলো। সে সাঁতার জানতো না। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।







