প্রায় দেড় মাস ছুটি কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
অক্টোবরে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ২০ জুলাই কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে টাইগাররা। ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা এরই মধ্যে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন।
সোমবার সকালে মিরপুরে দলের সঙ্গে দেখা করেন হাথুরুসিংহে। কয়েকদিনের মধ্যেই মাশরাফি-মুশফিক-তামিমদের নিয়ে মূল অনুশীলন শুরু করবেন জাতীয় দলের কোচ।









