চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিলেন আশরাফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফেরা নিয়েও ছিলেন আশাবাদী। কয়েক মৌসুম চেষ্টা করে সুখবর মেলেনি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাননি। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।

রাজধানীর সিটি ক্লাব মাঠে একটি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান জানালেন, আর এক-দুইটা মৌসুম খেলে সবধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন। খেলা ছেড়ে কোচিং ক্যারিয়ার গড়ারও ইঙ্গিত দিয়েছেন।

‘এখন আর আশা (জাতীয় দলে ফেরা) করি না। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। কিন্তু যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। আমি এখন শুধু খেলতে চাই। আর হয়ত একটা দুইটা সিজন খেলব, তারপর তো, যথেষ্ট খেলেছি।’

‘খেলা ছাড়ার পর বোর্ডে, এখনও ওইভাবে চিন্তা করিনি। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।’

রাসেল ডমিঙ্গো চলে যাওয়ায় হেড কোচের পদ এখন ফাঁকা। জাতীয় দলের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ফেরার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অনেকেই মনে করেন শ্রীলঙ্কান কোচ ফিরলে সিনিয়র খেলোয়াড়রা চাপে পড়তে পারেন।

এমন শঙ্কা উড়িয়ে আশরাফুল বললেন, ‘হাথুরুর যেটি সেরা গুণ, নিজের পরিকল্পনায় বেশি চলবে। আমাদের দেশের সংস্কৃতিও ভালো জানে। আমার মনে হয় ভালো হবে।’

Reneta

‘(সিনিয়র খেলোয়াড়দের ভয়ের কারণ)এটা আসলে বাজে কথা। তার সময় কিন্তু সিনিয়র খেলোয়াড়রা জীবনের সেরা সময় কাটিয়েছেন। তামিমের ক্যারিয়ারে সেরা সময় কেটেছে। তার গড় ৬০-৭০ ছিল হাথুরুর সময়ে। এমনকি সাকিব-মাহমুদউল্লাহর সেরা সময় ছিল তার অধীনেই। আমি মনে করি না। এটা আপনাদের মিডিয়ার হয়তবা একটা কথা। হাথুরু আসলে সিনিয়রদের ঝামেলা হবে, এটা বাজে কথা। আসলে আরও ভালো হবে। পারফরম্যান্স আরও বেশি করবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফুলবাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টসহাথুরুসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT