ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজেই ফিরতে পারে মুশফিকুর রহিম। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির খুব বেশি গুরুতর নয়।
স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ‘গ্রেড ওয়ান’ মাত্রার বলে শনাক্ত করেছেন। ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারণত ২ সপ্তাহ সময় লাগে।
আর সেকারণে আশা করা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বা এর আগেও মাঠে ফিরতে পারেন।
গত বুধবার প্রথম ওয়ানডেতে খেলতে গিয়ে বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি কারণে মাঠ থেকে ছিটকে পড়েন মুশফিকুর রহিম।







