ফুটবল

ফিফা সভাপতির সাথে দেখা করলেন বাফুফে সভাপতি

বাফুফে সভাপতি ফিফা সভাপতির সাথে সাক্ষাৎ করেন, ছবি দুই।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে সভাপতি ফিফা সভাপতির সাথে সাক্ষাৎ করে লাল জার্সি উপস্থাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ফিফার এক্সিকিউটিভ সামিট। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। মঙ্গলবার দিবাগত রাতে ইনফান্তিনোর সাথে দেখা হয় তাবিথের। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সকার ফুটবলের সভাপতি সিন্ডি পারলো কোনের সাথেও দেখা করেন তাবিথ। বাংলাদেশ ছেলেদের জাতীয় দলের একটি জার্সি পারলোকে দেন বাফুফে সভাপতি।

ফিফা সভাপতির হাতে ৯ নম্বর জার্সি তুলে দিয়ে তাবিথ আউয়াল বাংলাদেশের ফুটবল উন্নয়নে গঠনমূলক আলোচনা করেন। এসময় মিটিংয়ে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাফুফে সভাপতির সাথে ফিফা সভাপতির সাথে সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে লিখেছে, সভাপতি তাবিথ আউয়াল ফিফা সভাপতি ইনফান্তিনোর সাথে মিয়ামির সামিটে দেখা করেছেন। এসময় ফিফা সভাপতির হাতে ছেলেদের জাতীয় দলের একটি জার্স তুলে দেন।

বিষয়:ইনফ্যান্তিনো তাবিথ তুষার ফিফা বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…