চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা কর্মকর্তার শাস্তি ও জরিমানা বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দুর্নীতির অভিযোগে প্রথমে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন ফিফার সাবেক মহাসচিব জেরোম ভালকে। পরে তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফার নৈতিকতা কমিটি। সেই সঙ্গে এক লাখ সুইস ফ্রা (সুইজারল্যান্ডের মুদ্রা) জরিমানা করা হয়।

সেই নিষিদ্ধাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ভালকে। কিন্তু শুক্রবার তার আপিল খারিজ করে শাস্তি ও জরিমানা বহাল রেখেছে কোর্ট আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।

নৈতিকতা কমিটির রায়কে ‘সম্পূর্ণ নিরপেক্ষ’ উল্লেখ করে কোর্টের দেয়া রায়ে বলা হয়েছে, ‘ভালকের গুরুতর অপরাধ সবকিছুর সীমারেখা অতিক্রম করেছে।’

Banglabid

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রিতে দুর্নীতি এবং সেখান মুনাফা বানানোর অভিযোগে ২০১৫ সালে তাকে সাময়িক নিষিদ্ধ করে ফিফার নৈতিকতা কমিটি। ফিফার বিধি ভঙ্গের অভিযোগে ২০১৬’র সেপ্টেম্বরে ভালকেকে বাধ্যতামূলক ছুটিতেও পাঠানো হয়।

নৈতিকতা কমিটির তদন্ত বিভাগ অবশ্য প্রাথমিক তদন্তের পরই ভালকেকে ৯ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। তবে অপরাধের মাত্রা বিবেচনা করে শেষ পর্যন্ত শাস্তি বাড়িয়ে ১২ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। ৫৭ বছর বয়সী সাবেক ফিফা কর্মকর্তাকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানাও দিতে বলা হয় তখন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ভালকে।

এর আগে দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরোম ভালকেফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিড়িয়াখানায় গাধাকে বানানো হলো জেব্রা!

পরবর্তী

ছোট দলগুলোর সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকে বিএনপি কী ভাবছে?

পরবর্তী
বিএনপি

ছোট দলগুলোর সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকে বিএনপি কী ভাবছে?

ছোট দলগুলোর সঙ্গে কেন ধারাবাহিক বৈঠকে ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT