চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার দুর্নীতি ফাঁস করা সাংবাদিক প্রাণ হারালেন গুলিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অনুসন্ধানী প্রতিবেদনে ফিফার আফ্রিকান দেশগুলোর অভ্যন্তরীণ দুর্নীতির কথা বিশ্বকে জানিয়েছিলেন ঘানার সাংবাদিক আহমেদ হুসেইন-সুয়ালে। সেই অনুসন্ধানী সাংবাদিকতাই কাল হল আহমেদ হুসেইনের জীবনে। নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন এ সাহসী সাংবাদিক।

বুধবার মধ্যরাতে কর্মস্থল থেকে রাজধানী আক্রার বাড়িতে ফেরার প্রবেশপথ সম্মুখে আহমেদ হুসেইনকে গুলি করে মোটরকারে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই আহমেদ নিহত হন বলে নিশ্চিত আক্রার পুলিশ। তার বুকে দুটি ও ঘাড়ে একটি গুলি লেগেছে।

টাইগার আই পাই নামে একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমে চাকরি করতেন আহমেদ। প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি পেশাদার খুনির কাজ।

আরেক অনুসন্ধানী প্রতিবেদক আনাস আরমেউয়ে আনাসের সঙ্গে গোপনে অনুসন্ধান করে বিশ্বকে ঘানা ও আফ্রিকার ফিফা কর্মকর্তাদের দুর্নীতির কথা ফাঁস করে দেন আহমেদ। বৈঠকের নামে বোর্ড মিটিংয়ে রেফারি, কোচ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের যে ঘুষ ও উপঢৌকন দেয়া হত, সেটিই উঠে এসেছিল আনাস-আহমেদের প্রতিবেদনে।

ফিফার গভর্নিং বডির সদস্য ও আফ্রিকান দ্বিতীয় ক্ষমতাধর কর্তা কুয়েসি নিয়ানতাকির দুর্নীতি ফাঁস করাই ছিল এই দলটির সবচেয়ে বড় সাফল্য।

আনাস-আহমেদের প্রতিবেদনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ফিফায়। প্রায় দুই ডজন রেফারিকে বহিস্কার কিংবা সাময়িক নিষিদ্ধ করা হয়। ফিফা থেকে আজীবন নিষিদ্ধ হন নিয়ানতাকি।

Reneta

আহমেদের মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছেন ঘানার প্রেসিডেন্ট। নিহত সাংবাদিকের গুরু আনাস নিজেও একজন বিশ্ববিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক। মানব পাচার, ঘানার বিচারকদের দুনীতির প্রতিবেদন ফাঁস করে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা পেয়েছিলেন তিনি। সেই আনাস বলছেন, আহমেদের মৃত্যুতেও সত্য প্রকাশ থামবে না, ‘খুবই কষ্টের সংবাদ। কিন্তু আমরা নীরব থাকবো না। শান্তিতে ঘুমাও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT