প্রবাস সংবাদ

ফিনল্যান্ডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘এক নদী রক্ত পেরিয়ে’

ফিনল্যান্ডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘এক নদী রক্ত পেরিয়ে’

যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন। এ উপলক্ষে ফিনল্যান্ডের এসপো শহরে ‘এক নদী রক্ত পেরিয়ে’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের পটভূমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অশুভ শক্তির মোকাবিলায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতার সুফল প্রবাসী ও দেশবাসীর কাছে পৌঁছে দিতে প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…