চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিনল্যান্ডের পর এবার সুইডেনেরও ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ১৬, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফিনল্যান্ডের পর এবার সুইডেনও ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিশ্চিত করেছে। সামরিক জোটটিতে যোগদানের বিষয়ে উদ্বেগ জানিয়েছে তুরস্ক। ফিনিশ সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো।

অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, কৌশলগত পরাজয়ের পর রুশ সেনাদের শক্তি শেষ পর্যায়ে।

মাত্র একদিন আগেই ফিনল্যান্ড এবং সুইডেন দু’দেশকেই ন্যাটোতে যোগদানের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায় রাশিয়া। এমন পদক্ষেপের জন্য দুই দেশকেই চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রোববার পুতিনের ওই হুমকিকে অগ্রাহ্য করেই ন্যাটোতে যোগদানের বিষয়ে নিশ্চিত করে ফিনল্যান্ড ও সুইডেন।

সুইডেনের ক্ষমতাসীন দল স্যোশাল ডেমোক্র্যাটস যোগদানের পক্ষ সমর্থন দেওয়ার পর সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, সুইডেন এবং সুইডিশ জনগণের নিরাপত্তার স্বার্থে পশ্চিমা সামরিক জোটটিতে যোগ দেবে সুইডেন।

সুইডেনের এই ঘোষণার আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তোও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ন্যাটোতে যোগদানের বিষয়ে নিশ্চিত করেন।

তবে ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। বার্লিনে সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে নয়, তবে যে দেশগুলো সন্ত্রাসকে সমর্থন করে তাদের ন্যাটোর সদস্য হওয়া উচিত নয় মনে করে আঙ্কারা।

Reneta

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনকে আরও সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। তারা বলেছেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে ততদিন পর্যন্ত সামরিক সহায়তা দেবে তাদের জোট। সদস্য দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়া কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। যেকোন সময়ের চেয়ে ন্যাটো এখন শক্তিশালী।

ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্যেই খারকিবে একটি সহায়তা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দোনেৎস্কে বোমা ও গোলাবর্ষণে ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। লুহানস্কে হাসপাতাল, স্কুল ও রাসায়নিক প্ল্যান্টে রুশ বাহিনীর আর্টিলারি হামলায় ৯ জন আহত হয়েছে। লাভিভেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। তবে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ব্যর্থ হয়েছে উল্লেখ করে ইউক্রেন সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধে এ পর্যন্ত প্রায় সাড়ে ২৭ হাজার রুশ সেনা নিহত হয়েছে। আর ইউক্রেনে রাশিয়া যত সেনা পাঠিয়েছিল তাদের প্রায় এক-তৃতীয়াংশ হতাহত হয়েছে বা ধরা পড়েছে বলে ধারণা করছে ব্রিটিশ সামরিক গোয়েন্দারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনন্যাটোফিনল্যান্ডরাশিয়াসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT