চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিডব্যাক ছেড়ে ৩ বছর খুব ডিপ্রেশনে ছিলাম: মাকসুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নতুন দেশ গড়ার পাশাপাশি যাত্রা শুরু হয় কিংবদন্তি ব্যান্ডগুলোর। সেই ব্যান্ডগুলোর একটি ‘ফিডব্যাক’। ১৯৭৮ সালে ব্যান্ডটির জন্মলগ্ন থেকে ছিলেন ‘মেলায় যাইরে’ খ্যাত শিল্পী মাকসুদ হক। দীর্ঘ ২০ বছর ‘ফিডব্যাক’ ব্যান্ডের হয়ে মাতিয়েছেন দেশের তরুণদের মন। হয়ে উঠেছেন কিংবদন্তি। কিন্তু ১৯৯৬ সালে তিনি ‘ফিডব্যাক’ ছেড়ে যান।

যখন এই ব্যান্ড থেকে সরে যান তখনকার সময়টা কেমন ছিল জানতে চাইলে মাকসুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ফিডব্যাক যখন ছাড়ি ৩ বছর খুব ডিপ্রেশনে ছিলাম। ওই সময়টা আমার খুব খারাপ গেছে। কারণ, অনেক অনেক স্মৃতির জন্ম দিয়েছি ১৯৭৬ থেকে ১৯৯৬ পর্যন্ত। আমি যখন ফিডব্যাকে যোগ দেই তখন ছোট ছিলাম, আমার বয়স ছিল তখন ২১। ফিডব্যাক ছেড়ে দিয়েছি ২২ বছর হয়েছে।

তবে ‘ফিডব্যাক’ ছাড়লেও ব্যান্ডদলটির সঙ্গে মাকসুদের ‘ডিভোর্স বা সেপারেশন’ হয়নি বলে জানান মাকসুদ। তিনি বললেন, আমি শুধু চলে আসছি। আমি ফিডব্যাক ছেড়ে এসেছি নতুন একটা ব্যান্ড করব বলে, করেছিও ৩-৪টা অ্যালবাম আছে। অনেক আন্তর্জাতিক শো আছে। এখন আমার কোনো আফসোস নেই।

সংবাদ সম্মেলনে ফিডব্যাকের অন্যান্যদের সঙ্গে মাকসুদ…

‘ফিডব্যাক’ ছাড়লেও আবারও দলটির সঙ্গে মঞ্চে গাইতে উঠবেন মাকসুদ হক। ব্যান্ডদলটির ৪০ বছর উদযাপন হতে যাচ্ছে ৩০ এপ্রিল। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে জমজমাট কনসার্ট ‘ফোর ডিকেড অব ফিডব্যাক’। সেখানে অংশ নেবেন ব্যান্ডের সাবেক সদস্য ও বর্তমান ঢাকা ব্যান্ডের দলনেতা মাকসুদুল হকসহ অনেকে।

আরও গাইবে ব্যান্ডদল মাইলস, আর্টসেল, ওয়ারফেজ ও দলছুট ব্যান্ডের সদস্যরা। তারা প্রত্যেকেই ফিডব্যাকের গান গেয়ে মঞ্চ মাতাবেন। ৪০ বছর ধরে ফিডব্যাকের লাইনআপ যারা অলংকৃত করেছেন সকল সদস্য এই আয়োজনে উপস্থিত থাকবেন।

এ নিয়ে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা আয়োজন। সেখানে উপস্থিত ছিলেন মাকসুদ হক, ফিডব্যাকের লাবু রহমান, ফুয়াদ নাসের বাবু। ফিডব্যাকের এই ৪০ বছর পূর্তির মহামিলন আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে বিপণন প্রতিষ্ঠান প্রাণ।

Reneta

আয়োজন নিয়ে ফুয়াদ নাসের বাবু বলেন, ৪০ বছর ফিডব্যাকের সকল সদস্য একমঞ্চে আবার দেখা যাবে। ভাবতেই আনন্দ লাগছে। মাকসুদ বলেন, এই মহামিলনের মাধ্যমে এ প্রজন্ম নতুন এক ফিডব্যাককে দেখতে পাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট ব্যান্ড নুরুল আফসার, কনসার্টে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘এ ফোর অ্যাকশন’র এক্সিকিউটিভ পরিচালক এসএম শামসুর রহমান। তারা জানান, ফিডব্যাকের এই ৪০ বছর পূর্তি কনসার্টের নাম ‘ফোর ডিকেডস অব ফিডব্যাক’। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশনের ৩ নাম্বার হলে অনুষ্ঠিত হবে কনসার্ট।

এই মিলনমেলায় অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে, যা শুরু হবে বুধবার সন্ধ্যার পর থেকে। দুই হাজার দর্শক ৩০ এপ্রিল সরাসরি উপস্থিত থেকে ফিডব্যাকের ৪০ বছর পূর্তি উদযাপন উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে সহজ এর মাধ্যমে। আরও বিস্তারিত যান যাবে https://www.facebook.com/4decadesoffeedback/ এই ফেসবুক পেজে।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্টসেলওয়ারফেজদলছুটফিডব্যাকফুয়াদ নাসের বাবুমাইলসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT