আন্তর্জাতিক

ফার্স্ট লেডি মেলানিয়ার ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড়

ফার্স্ট লেডি মেলানিয়ার ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড়

আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অফিসিয়াল পোট্রেট প্রকাশ করার পর সমালোচনার মুখে পড়েছেন মেলানিয়া। মঙ্গলবার হোয়াইট হাউজ অফিসিয়ালি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোট্রেট প্রকাশ করার পর এমন সমালোচনার মুখে পড়তে হলো।

অফিসিয়াল পোট্রেটটি ছিলো কোমর পর্যন্ত। ছবিতে দেখা যায় আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কালো রঙের জ্যাকেট পড়ে দুই হাত আড়াআড়িভাবে দু’দিকে ধরে দড়িয়ে আছেন। জ্যাকেটটি তার ঘারের চারপাশ পর্যন্ত ঘিরে নিচের দিকে নোয়ানো। বাম হাতে বড় একটি ডায়মন্ডের রিং এবং ডানহাতে আরেকাটি চাপা ঝলমলে রিং পড়া দেখা যায়।

পোট্রেটি তুলেছেন বেলজিয়ান বংশোদ্ভূত রেজাইন মাহাক্স। ছবিতে ফার্স্ট লেডিকে সুন্দর মৃদু হাসিতে দেখা যায়। ফটোটি প্রকাশ হওয়ায় পরে এক বিবৃতিতে ফার্স্ট লেডি মেলানিয়া বলেন,‘আমি ফার্স্ট লেডি হিসাবে সম্মানিতবোধ করছি। আগামী বছরগুলো আমেরিকার মানুষদের হয়ে কাজ করার অপেক্ষায় আছি।’

অনেকেই ছবির কমেন্টে লিখেছেন, ফার্স্ট লেডি মেলানিয়া দেথতে এমনিই সুন্দর এবং ঝলমলে। অনেকেই ছবিটি হালকা ব্যাকগ্রাউন্ডের সাথে ১৯৯০ সালের স্কুলের পোট্রেটের সাথে তুলনা করেছেন। আবার অনেকেই তার চুলেরও সমালোচনা করেন।

তবে এটাই ফার্স্ট লেডির পোট্রেট ‍নিয়ে প্রথম সমালোচনা নয়। এর আগে ২০০৯ সালে ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্লীব্লেস পড়ে প্রথম অফিসিয়াল পোজ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, এই ছবিটি ট্রাম্পের হোয়াট হাউজের নতুন রুমের।

উল্লেখ্য, যেখানে অন্যসকল ফার্স্ট লেডিরা তাদের স্বামীদের সাথে ওয়াশিংটনের হোয়াইট হাউজ থেকেছেন  সেখানে ৪৬ বছর বয়সী ফার্স্ট লেডি জনগণের সমালোচনার মুখেও তিনি ম্যানহাটনের বিলাস বহুল অট্টালিকায় থাকছেন।

তিনি বলেছেন ছেলে ব্যারনের স্কুল শেষ না হওয়া পর্যন্ত তিনি নিউইয়ের্কেই খাকবেন।

এর আগে আমেরিকার ফার্স্ট লেডি মেলিনা ট্রাম্প বিশ্বসেরা সাহসী নারীর অ্যাওয়ার্ড ‘সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) ২০১৭’ প্রদান করতে গত বুধবার দ্বিতীয় বারের মত হোয়াইট হাউজ আসেন।

বিষয়:মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…