রাজধানীর ফার্মগেট এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে জঙ্গি সংশ্লিষ্ট কোন আলামত পায়নি পুলিশ। তবে পুলিশ বলছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি।
পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সমন্বিত বাহিনী বৃহস্পতিবার রাতে পূর্ব রাজাবাজারের বিভিন্ন ছাত্র হোস্টেলে তল্লাশি চালায়।
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্ররাই বসবাস করে ফার্মগেট এবং এর আশপাশের হোস্টেলগুলোতে।








