চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ছবি আসবে আর জাতি দুই ভাগ হয়ে যাবেনা এটা এখনো ঘটে নাই: ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
ফারুকী ডুব মুক্তি

গতকাল শুক্রবার ২৭ অক্টোবর অক্টোবর মুক্তি পেয়েছে ‘ডুব।’ বাংলাদেশ, ভারত এবং অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। প্রতীক্ষিত ছবি ‌’ডুব’ ছবিটি মুক্তির আগে থেকেই ছিল আলোচনার শীর্ষে। মুক্তির পরেও চলছে আলোচনা। ‘ডুব’ ছবিটিকে অনেকেই মোস্তফা সরয়ার ফারুকীর অসাধারণ নির্মাণ বলে অভিহিত করেছেন। আবার অনেকেই জানিয়েছেন, ছবিটি তাঁদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দর্শকের এমন মিশ্র প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন-

আমার ছবি আসবে আর জাতি দুই ভাগ হয়ে যাবেনা এটা এখনো ঘটে নাই।
সেই ব্যাচেলর থেকে শুরু। ব্যাচেলরের সময় তো ফেসবুক ছিল না। পত্রিকার চিঠি পত্র কলামে গালাগাল দিতে দিতে বিবমিষা ধরাইয়া দিছিলো। থার্ড পারসনের সময়তো আরও খারাপ অবস্থা।
তবে আশার কথা এই যে, কিছু বছর পর যে কাজটার জন্য পক্ষে বিপক্ষে বেশি কথা শুনতে হয়, সেই কাজটাই মোটামুটি একটা স্বাভাবিক স্রোতে রূপ নেয়।
এর একটা কারণ হইতে পারে, আমার কাছে সিনেমা হইলো শিল্পীর নিজস্ব শৈল্পিক ভঙ্গির প্রকাশ। সেটা আগে কি দেখেছি সেই অভিজ্ঞতাকে প্রায়শই চ্যালেঞ্জ করতে পারে। আপনি সিনেমা বইলা যা জানেন, যে ফর্মুলাগুলা আপনার অভিজ্ঞতার মধ্যে আছে সেটার সাথে কোনো মিল না রাইখা একদম অন্য রাস্তায় হাঁটতে পারে। ফলে স্বাভাবিকভাবেই এই জিনিস একটা উত্তপ্ত আলোচনার জন্ম দেয়, পক্ষে এবং বিপক্ষে (ভালো লাগা মন্দ লাগার কথা বলছি না, সেটা যে কারোরই যে কোনো ছবির ক্ষেত্রে লাগতে পারে। বলছি, পক্ষ-বিপক্ষ অ্যাক্টিভিজমের কথা)।
ডুব নিয়েও পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। আলোচনা হোক। বেশ কিছু পয়েন্ট টুকে নিয়েছি। রাতে সময় টেলিভিশনে তার কিছু কিছু নিয়ে আলোচনা করবো।
এর মাঝে চলতে থাকুক ছবি দেখা।
এই সুযোগে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা বিশ্ব চলচ্চিত্রের রেফারেন্স ঘেঁটে ঘেঁটে যুক্তি দিয়ে ডুবের প্রতি ভালোবাসা জানাচ্ছেন। আর যারা আরও আগ্রহী গুগল করে ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি, বা আরও ফেস্টিভালের ক্রিটিকগুলা পড়তে পারেন। আমাদের ছোট দেশের ছোট একটা ফিল্মমেকারের কাজ নিয়ে বড় ক্রিটিকরা কি বলছেন সেটা জানা যেতে পারে।
তবে যারা ছবিটা দেখেন নাই, চলুন দেখে নিই।
পরিশেষে, ভাবতেছিলাম এই যুগে সত্যজিৎ রায়ের জন্ম হইলে কি দশা হইতো। এমনিতে নাকি, উনাকে উনার জীবদ্দশায় একটা আজব কাজ করতে হইতো। সারা সপ্তাহে যারা যারা উনার ছবিকে সমালোচনার নামে ধুয়ে দিতো তাদের প্রতিটা কথা পয়েন্ট বাই পয়েন্ট উত্তর লিখতে হইতো ছদ্ম নামে। তারপর এগুলা দুরের পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে আসতে হইতো। আর এই ফেসবুকের যুগে হইলে উনার দশা কি হইতো ভাবা যায়? যেখানে ‘জুম্মন কসাই’য়ের নিক্তিতে মেপে ক্রিটিসিজম লিখতে পারে আব্বাস কিয়ারোস্তামির বা মার্বেল বা ডিসি কমিকসের ছবির থার্মোমিটার দিয়া মাপা যাইতে পারে টেস্ট অব চেরি, সেই ফেসবুকের যুগে সত্যজিৎ রায়ের কথা ভাবলেই শিউরে উঠতে হয়।
আমাদের সমসাময়িক বা পরের যুগের ফিল্মমেকারদের উদ্দেশ্যে এইখানে আমার বলবার কথা হচ্ছে, এই নয়েজের যুগে আপনাকে আরও বেশি নিজের কণ্ঠ স্বরের দিকে তাকাতে হবে, তাকাতে হবে নিজের দর্শকের প্রতি যে আপনার ছবির সঙ্গে হাসছে, কাঁদছে, ভাবছে। নাহলে আপনাকেও কেবলই ছাঁচের ছবিই বানাইতে হবে। কারণ জুম্মন কসাই বা সুপার হিরো মুভিওয়ালা আপনাকে আক্রমণই করবে আপনার ছাঁচ থেকে বের করে তার ছাঁচে ঢোকানোর জন্য। আর এই ছাঁচে যদি সবাই ঢোকে তাহলে ওং কার ওয়াই পাবো কোত্থেকে, আব্বাস কিয়ারোস্তামি পাবো কই, নুরী বিলগে জিলান পাবো কই। কোথায় পাবো তাদের?
এই জন্য প্রথম ছবি থেকেই, আমি শুধু তাকাই আমার দর্শকের দিকে। এই যেমন গত এক দিনে তাকিয়েছি, যে দর্শক জাভেদ হাসানের বেদনায় সিক্ত তার দিকে, যে দর্শক টের পান সাবেরীর ক্রন্দনের সাথে নিজের চোখও ভিজে আসছে তার দিকে, যে দর্শক নিতুর জটিলতাকেও উপলব্ধি করেন তার দিকে, যে দর্শক উপলব্ধি করেন কিভাবে অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে এতকালের ঘরবন্দী গৃহিনী মায়া হঠাৎ হয়ে উঠেন স্বাবলম্বী, যে দর্শক উপলব্ধি করেন “আহারে জীবন, আহা জীবন।”

ফারুকী ডুব মুক্তি
দর্শকের এমন মিশ্র প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ছবি- ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবফারুকীমুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬

প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

মে ৯, ২০২৬

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT