চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর জন্মদিনে তিশার ‘ডিজিটাল কেক’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০২, মে ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আজ জন্মদিন। প্রতিবার দিনটি উদযাপন করা হলেও এবার তিশা আছেন দেশের বাইরে শুটিং-এ। তাই প্রিয়তম স্বামীকে সারপ্রাইজ দিতে পারেননি তিনি। তবে স্বামীর জন্মদিনে পুরো টিম নিয়ে কেক কেটেছেন তিনি। আর বাংলাদেশে বসে ভিডিও কলে সেই কেকের মোমের আগুন ফুঁ দিয়ে নিভিয়েছেন ফারুকী!

ফারুকীকে সারপ্রাইজ দিতে না পারার আফসোস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিশা। তিনি লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী, আমাদের একসাথে চলার ১৪ বছর হয়ে গেল! এই ১৪ বছরে অনেকবার তোমাকে সারপ্রাইজ দিয়েছি কিন্তু এই প্রথম তোমার জন্মদিনে আমার শুটিংয়ের কারণে সারপ্রাইজ দিতে পারলাম না।

অনেক কিছু লিখতে ইচ্ছে করছিল কিন্তু আজ এতটুকুই বলতে চাই, অনেক অনেক ভালো থাকো, যেমন আছে তেমন থাকো, অনেক ভালোবাসি, ইউ আর এ ওয়ান্ডারফুল গিফট ইন মাই লাইফ। শুভ জন্মদিন।’

জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী ব্যস্ত আছেন একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং নিয়ে। এদিকে তার সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তির অপেক্ষায় আছে। সেই সঙ্গে ফারুকীর প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রি প্রোডাকশনের কাজও চলছে। নানা ব্যস্ততার মাঝে জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ফারুকী নিজেও।

দূর দেশে শুটিংয়ে ব্যস্ত আছেন স্ত্রী তিশা। কিন্তু তাই বলে কি উদযাপন মিস করা যায়!  এ বিষয়টি উল্লেখ করে ফারুকী বলেন, এবারের জন্মদিন শুরু হইছে ডিজিটাল কেক কাটার মধ্য দিয়ে। তিশা বিদেশে শুট করছে। সেখানে পুরো ইউনিট নিয়ে সে কেক কাটছে, আমি বাংলাদেশ থেকে ফুঁ দিছি! ছবির কেকটা হচ্ছে সেই বিদেশী কেক যেটা কাটছি আমি, খাইছে ওরা।

জন্মদিনে নিজের সাদামাটা দর্শনও আওড়ালেন ফারুকী। বললেন, এই হইলো আমাদের একটা জীবন। যে জীবনের অতীত এবং ভবিষ্যতের উপর আমাদের কোনো হাতই নাই। জন্মের আগে কই ছিলাম আর পরে কই যামু তার কোনো দিশা করতে পারলাম না আমরা এখনো। বর্তমানের উপরও কতটা হাত আছে বোঝা মুশকিল। তো এই রকম একটা জীবন লইয়া মোটামুটি পঁয়তাল্লিশ বছর কাটায়া দিলাম। ভালো-মন্দ, ভুল-শুদ্ধ মিলেমিশেই কাটলো সময়টা। এর মধ্যে কাউকে হয়তো কমফোর্ট দিছি, কাউকে আহত করছি। কারো জীবনে কোনো অর্থ তৈরি করছি, কারো জীবনে করি নাই। জন্মদিনের এই দিনে নিজের কাছে এই প্রত্যাশাই আমার, যেনো মানুষকে আরো বেশী ভালবাসতে পারি । কারো উপকারে যদিওবা না আসি, অপকারে যেনো না লাগি। অতীতের ভুল যেনো বারবার না করি। এই হইলো আমার জন্মদিনের রেজুলোশন।

Reneta

জন্মদিনে তাকে যারা স্মরণ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফারুকী বলেন, যারা যারা আমার জন্মদিনে উইশ করছেন পোস্ট করে, কল দিয়ে, মেসেজ দিয়ে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক ম্যাটার করে। আপাত অর্থহীন জীবনটা তখন একটু অর্থময় মনে হয়, চোখের কোনায় পানি আসে। কৃতজ্ঞতা আবারো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশানুসরাত ইমরোজ তিশাফারুকীবিজ্ঞাপনমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT