বিনোদন

ফানুশের রেশ ধরে আবারও তানজীব-পূজা

দুটি মানুষ হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ ছবি তোলার সময় হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে ফুলের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তানজীব সারোয়ার ও বাঁধন সরকার পূজা আলাদা হয়ে প্রচুর সফল গান উপহার দিয়েছেন। অথচ সমসাময়িক এই শিল্পীদ্বয়ের একহয়ে গানের সংখ্যা মাত্র একটি! ‘ফানুশ’ নামের সেই গানচিত্রটি বেশ প্রশংসা পায়। সিএমভি’র প্রযোজনায় এটি প্রকাশ হয় গেল বছর কোরবানির ঈদে।

সেই রেশ ধরে এই জুটিকে নিয়ে আবারও গান প্রকাশ করছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠানটি। গানচিত্রটির নাম ‘হারিয়ে গেলে কষ্ট পাবো’।

তানজীব সারোয়ারের কথা-সুর-কণ্ঠে সহশিল্পী হিসেবে কণ্ঠ মিলিয়েছেন পূজা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

তানজীব জানান, গানটির গ্ল্যামারাস ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তন্ময়। কণ্ঠশিল্পী হিসেবে ভিডিওতে হাজিরা থাকছে তানজীব-পূজাও।

গানটি প্রসঙ্গে তানজীব বলেন, এটা ভালোবাসার গান। ভালো বাংলা গান। শ্রোতা-দর্শকদের জন্য এটা আমাদের ভালোবাসা দিবসের উপহার।

গানটি নিয়ে পূজা বলেন, তানজীব ভায়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। প্রথম গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। সেটিও প্রকাশ করেছে সিএমভি। গানটিতে রোমান্টিক একটা গল্প আছে। ছেলেটা প্রেম করতে চায়। মেয়েটা বন্ধু থাকতে চায়। ভিডিওটাও দারুণ হয়েছে।

গানচিত্রটি প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে।

বিষয়:গান তানজীব সারোয়ার পূজা বাঁধন সরকার পূজা ভালোবাস দিবস সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…