ক্রিকেট

ফাইনালে সাকিবকে পাচ্ছে না খুলনা

খুলনা দলের ক্রিকেটাররা ফাইনালে সাকিবের অনুপস্থিতিতে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা দলের ক্রিকেটাররা ফাইনালে সাকিবের অনুপস্থিতিতে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা। শ্বশুর শারীরিকভাবে সঙ্কটাপন্ন অবস্থায় থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

সোমবার রাতেই টিম হোটেল ছেড়েছেন সাকিব। মঙ্গলবার তার যুক্তরাষ্ট্রের ফ্লাইট।

অডিও বার্তায় খুলনার ম্যানেজার, জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল বলেন, ‘রাতে টিম হোটেল ছেড়ে সাকিবের চলে যেতে হয়েছে। ওর শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। কাল রাতে জানতে পারে তার অবস্থা সঙ্কটাপন্ন। যেহেতু সবার আগে পরিবার। জেমকন খুলনা এটাকে সবসময় গুরুত্ব দেয়। আজই ওর ফ্লাইট, খুলনার পক্ষ থেকে ওর পরিবারের জন্য দোয়া রইল।’

একবছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া টি-টুয়েন্টি আসরটি দিয়েই ক্রিকেটে ফেরেন সাকিব। টুর্নামেন্টে নিজেকে কক্ষপথে ফেরাতে পারেননি তিনি। ৯ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ১১০ রান।

সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেন সোমবার কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। যে ম্যাচ জিতে ১৮ ডিসেম্বরের ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। বল হাতেও সাকিব ছিলেন নিষ্প্রভ। মাত্র ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

বিষয়:গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…