চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে খুলনা, রাজশাহীরও থাকছে সুযোগ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:৪৩ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ওভারেই লিটন দাসের উইকেট। পরের ওভারে সাজঘরে পাঠালেন আফিফ হোসেন ও অলক কাপালিকে। তৃতীয় ওভারে শিকার আন্দ্রে রাসেল। মোহাম্মদ আমিরের ৩ ওভারের প্রথম স্পেলেই শেষ রাজশাহী রয়্যালসের টপ-মিডল অর্ডার। ১৫৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে এলো ২৭ রানের জয়। প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে উঠে গেলে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

খুলনা-১৫৮/৩, রাজশাহী-১৩১/১০

শেষ ওভারে আমির আরও দুই উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে সেরা বোলিং উপহার দিলেন। ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট। বিপিএলে আগের সেরা বোলিংও এক পাকিস্তানি পেসারের। ২০১২ সালে প্রথম আসরে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সামি।

প্রথম কোয়ালিফায়ার হারলেও রাজশাহী আরেকটি সুযোগ পাবে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার দুপুরে এলিমিনেটরে ঢাকা প্লাটুনকে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ম্যাচের জয়ী দল শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে খুলনার বিপক্ষে লড়বে।

আমির পাওয়ার প্লে’তে বোলিং করেন ৩ ওভার। ১২ রানে নেন ৪ উইকেট। রাজশাহী ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়া দলের হয়ে পরে একাই লড়েছেন শোয়েব মালিক। ডানহাতি ব্যাটসম্যান ৫০ বলে ৮০ রানের ইনিংস খেলে কমান হারের ব্যবধান।

আমিরের আগুন ঝরানো রাতে শেষ দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন রবি ফ্রেইলিঙ্ক ও শহিদুল ইসলাম।

Reneta

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে মেহেদী হাসান মিরাজ ও রাইলি রুশোর উইকেট হারিয়ে চাপে পড়েছিল খুলনা। নাজমুল হোসেন শান্ত-শামসুর রহমান শুভ ৯৮ রানের জুটি গড়ে বিপদ সামলে দলকে নিয়ে যান লড়াকু পুঁজির দিকে।

আগের ম্যাচেই সেঞ্চুরি পাওয়া শান্ত ৫৭ বল খেলে ৭৮ রানে অপরাজিত থাকেন। বাঁহাতি ওপেনার মারেন ৪টি ছক্কা ও ৭টি চার।

দলের রান যখন একশ ছুঁইছুঁই তখন আউট হন শামসুর। ৩১ বলে করেন ৩২ রান। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরার আগে অধিনায়ক মুশফিক করেন ১৬ বলে ২১ রান।

শেষদিকে নজিবউল্লাহ জাদরান ৫ বলে ১২ রানের অপরাজিত ইনিংস খেললে দেড়শ পেরিয়ে যায় খুলনা।

দারুণ বোলিং করেছেন মোহাম্মদ ইরফান। বাঁহাতি পেসার ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। ৩ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রবি বোপারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরখুলনাবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রাজশাহীলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

টিসিবির ট্রাকসেলে ২৮ লাখ মানুষ পাবে ভর্তুকির পণ্য

মে ১১, ২০২৬

মুক্তিপণ দাবির ১৮ ঘন্টা পর ডোবায় মিলল শিশুর লাশ

মে ১১, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মে ১১, ২০২৬

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT