আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।
মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার যুবাদের পক্ষে এখন ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন।
দলীয় ১১৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে চাপে রয়েছে জুনিয়র টাইগাররা। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে রান তোলার গতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। ১০, ২৭, ৫৮, ৮৮ এবং ১১৩ রানের সময় জুনিয়র টাইগারদের উইকেটের পতন হয়।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ক্যারিবীয়ান ফাস্ট বোলিংয়ের বিপরীতে নিজেদের অবস্থান শক্ত করতে লড়ছে মিরাজ বাহিনী।
ম্যাচের দ্বিতীয় ওভারেই দলীয় ১০ রানের মাথায় পিনাক বিদায় নেন। ৬.১ ওভারে দলীয় ২৭ রানে সাইফের আউটে দ্বিতীয় উইকেটের পতন হয়। এর পরে ১২ ওভারের শেষ বলে ফিরে যান দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান শান্ত। ২১.৪ ওভারে বিদায় নেন ৩৫ রান করে দলকে বড় একটি ইনিংস উপহার দেয়ার আশা জাগানো জয়রাজ শেখ। ২৭.১ ওভারে বিদায় নেন কেমার হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে সরাসরি বোল্ড হোন জাকির হাসান।
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা পিনাক ঘোষ ১০ বল খেলে শূণ্য রানেই ফিরে যান। কেমার হোল্ডারের বলে সীমানার কাছাকাছি কিমু পলের হাতে ধরা পরেন তিনি। সাইফ ১০ রান করে ক্যাচ আউট হন এ্যালজারি জোসেফের বলে। এরপর শান্ত রায়ান জনের বলে এবং জয়রাজ শ্যামার স্প্রিঙ্গারের বলে ফিরে যান।
প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠার পর জুনিয়র টাইগারদের সামনে এখন ফাইনালে উঠার হাতছানি। যেখানে ইতিমধ্যেই মিরাজ বাহিনীর প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ভারত।
১৩ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ফাইনাল।







