বিশ্বকাপের অতীত রেকর্ড ছাড়িয়ে এবার নতুন দিগন্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাদের হারাতে পারলেই ইয়াং টাইগাররা পা রাখবে স্বপ্নের ফাইনালে।
মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৯ টায়।
সেমিতে যারা জয়লাভ করবে তারা ১৩ ফেব্রুয়ারি ফাইনালে ভারতকে মোকাবিলা করবে।







