চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা: মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব-তামিম-মুশফিকরা যা পারেননি, তা করে দেখিয়েছেন আকবর-রাকিবুল-মাহমুদুলরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তুলেছেন স্বপ্নের ফাইনালে। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে নামা জুনিয়র টাইগারদের ম্যাচটা উপভোগ করতে বলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে অধিনায়ক বলেছেন, ফাইনালে একদমই চাপ না নিতে।

দুপুর ২টায় খেলা শুরুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে একটি পোস্টে মাশরাফী তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে লেখেন, ‘প্রত্যাশা থাকেই, থাকবেই, ১৯ বছরে এগুলো ভাবার সময় কোথায়। চাপ নয় ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা।’

শেষে ইংরেজিতে টাইগার অধিনায়ক লিখেছেন- প্রাউড টু বি আ বাংলাদেশি। অর্থাৎ, একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ছিল সেমিফাইনাল। ২০১৬ সালে ঘরের মাটিতে হওয়া যুব বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল সেমিতে খেলেছিল। আকবর আলীর দল ফাইনালে উঠে ছাপিয়ে গেছে আগের সাফল্য। এবার বিশ্বকাপ জয়ের মিশনে যুবারা।

এই ১১ নিয়ে বিশ্বকাপ জিততে নেমেছে বাংলাদেশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপবাংলাদেশ-ভারতযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT