চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁস হওয়া ইমেইলে ট্রাম্প ও তার প্রশাসনকে ‘অযোগ্য’ বলায় নাখোশ ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ রাষ্ট্রদূতের গোপন ই-মেইল ফাঁস-ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে ‘অযোগ্য’, ‘অদক্ষ’ এবং ‘উদ্ভট’ বলায় যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ড্যারকের সঙ্গে হোয়াইট হাউজ আর কোনো সম্পর্ক রাখবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসি জানায়, কিমের ইমেইল ফাঁস যুক্তরাজ্যের জন্য মঙ্গলজনক নয় মন্তব্য করেছেন ট্রাম্প। ব্রেক্সিট বিষয়ে টুইটবার্তায় প্রধানমন্ত্রী টেরেসা মে’র ভূমিকা এবং পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেন তিনি। বলেছেন, টেরেসা ব্রেক্সিট প্রক্রিয়ায় ‘ঝামেলা বাঁধিয়েছেন’।

ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ফাঁস হওয়া ইমেইলের তথ্য রাষ্ট্রদূতের একান্ত ব্যক্তিগত মতামত। তবে কিমের ওপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থার কথা জানান ১০ ডাউনিং স্ট্রিট মুখপাত্র।

মুখপাত্র বলেন, ইমেইল ফাঁস হওয়ার ঘটনা খুবই ‘দুর্ভাগ্যজনক’। কিন্তু ফাঁস হওয়া তথ্যের সামান্য কিছু অংশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ককে প্রতিফলিত করে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রদূতদের সবসময় যে দেশে তারা নিযুক্ত সে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে সৎ ও সঠিক বিশ্লেষণ করে তথ্য জানাতে হয়। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী এক্ষেত্রে স্যার কিমের পাশে আছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, রাষ্ট্রদূতের ফাঁস হওয়া ই-মেইল দুই দেশের মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলবে না। ট্রাম্প প্রশাসনের প্রশংসা করে হান্ট বলেন, ব্রিটেন সবসময় যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে। ইমেইল ফাঁস হওয়া ঘটনার তদন্ত শুরু করেছে ব্রিটেন সরকার।

Reneta

সম্প্রতি ট্রাম্প এবং মার্কিন প্রশাসন নিয়ে লন্ডনে পাঠানো গোপন কূটনৈতিক ই-মেইল ফাঁস করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সেখানেই দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে ‘অযোগ্য’, ‘অদক্ষ’ এবং ‘উদ্ভট’ উল্লেখ করে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ড্যারক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ই-মেইলগোপন ইমেইলডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT