আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এই দাবিতে তারা অবস্থান, বক্তৃতা, মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবেন। বিকেলে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, এসব যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে।






