চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসির মঞ্চে জল্লাদ প্রস্তুত, অপেক্ষা আদেশের

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৭:৪৪ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

একাত্তরের ঘাতক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডদেশ কার্যকর করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। ইতিমধ্যে ফাঁসির মঞ্চের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সাতজন জল্লাদকে।

জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি নিশ্চিত করা জল্লাদ শাজাহানের নেতৃত্বে ওইসব জল্লাদ প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপতির কাছে চাওয়া প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর থেকেই চলছে ফাঁসির রায় কার্যকর করার উদ্যোগ। 

কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সন্ধ্যার পরপরই ফাঁসির মঞ্চে সামিয়ানা টানানো হয়েছে। মঞ্চের আশেপাশে আলোর ব্যবস্থা করার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ঢাকা মেডিকেলের দুইটি এ্যাম্বুলেন্সও।

Banglabid

শনিবার সন্ধ্যার আগে সাকা চৌধুরীর স্ত্রী, দুই ছেলে, মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা দেখা করতে চাইলে কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। একইভাবে মুজাহিদের আইনজীবীরা তার সাথে দেখা করতে চান। কিন্তু তাদেরকেও অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

বিকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগার এলাকায় প্রচুর পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয়েছে। আশেপাশে এলাকার যান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে কেন্দ্রীয় কারাগারে যান দুই ম্যজিষ্ট্রেট মুশফিকুর রহমান ও তানভীর আহমেদ। তারা কারাগারের ভেতরে দুই যুদ্ধাপরাধীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্ততি দেখেন। পরে আলাদাভাবে তারা কথা বলেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জোট সরকারের মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ওই সময় মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে।

Reneta

দুই ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সেসময় একাত্তরের আল বদর কমান্ডার মুজাহিদ এবং চট্টগ্রামে গণহত্যা চালানো সাকা চৌধুরী দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে অনুকম্পা চেয়ে আবেদনপত্রে সই করেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে ওই আবেদনপত্র পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপর আইন মন্ত্রণালয় ঘুরে সেই আবেদন যায় বঙ্গভবনে। রাত পৌনে ১০টার দিকে আইন সচিব জানান, তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শেষ দেখা’ করতে ডাকা হলো সাকা-মুজাহিদের স্বজনদের

পরবর্তী

দুই ঘাতকের প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে

পরবর্তী

দুই ঘাতকের প্রাণভিক্ষার আবেদন বঙ্গভবনে

প্রাণভিক্ষার আবেদনও নাকচ, অপেক্ষা ফাঁসির

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT