চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁকা মাঠে গোল দেবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:১৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

তৃণমূলের সাংগঠনিক ভিত শক্ত করতে এরই মধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক বলছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল জেলা ও উপজেলা পর্যায়ের মতভেদ দূর করে দলীয় শৃঙ্খলা ঠিক রেখে নির্বাচনের প্রস্তুতের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে শর্তারোপ শুরু করেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন সরকার শুধুমাত্র তাদের রুটিন কাজ করবে। এর বাইরে প্রশাসন, সেনাবাহিনী সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের হাতে।

“তাছাড়া বিএনপি নির্বাচনকালীন যে সরকারের দাবী করেছে তার অস্তিত্ব সংবিধানে নেই। আওয়ামী লীগ আশা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যা দেশে-বিদেশে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সহায়তা করবে।”

সম্প্রতি অকাল বন্যায় আক্রান্ত হাওর অঞ্চল পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ করে বলেন, যেখানে দেশের রাষ্ট্রপতি দুর্গতদের দেখতে তিনদিন অবস্থান করে এসেছেন, ত্রাণমন্ত্রী এখনও পর্যন্ত সেখানে অবস্থান করছেন, সেখানে বিএনপির অভিযোগ অবান্তর। গতবছর দেশ যখন বন্যায় আক্রান্ত হয়েছিল তারা দেশবাসীর পাশে দাঁড়ায়নি। নির্বাচনের আগ দিয়ে এবার  তারা শুধু ফটোসেশনের জন্য সুনামগঞ্জ ও নেত্রকোনা সফর করেছেন।

Reneta

আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার হাওর অঞ্চল পরিদর্শন করবে। যতদিন বন্যা দুর্গত এলাকার মানুষ অসহায় জীবন যাপন করবে শেখ হাসিনার সরকার ততদিন পর্যন্ত ত্রাণ সহায়তা দিয়ে যাবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে সকল জেলা ও  উপজেলায় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে চলতি মাসের ২৩, ২৪, ২৫, ও ২৭ তারিখে কয়েকটি জেলার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্থানীয় রাজনীতির সকল বিভেদ দূর করে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরসাধারণ সম্পাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT