চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅনের ফাঁদে অস্ট্রেলিয়া, ইতিহাসের অপেক্ষায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সকালের শুরুতেই বৃষ্টি। সেই বৃষ্টি থামতেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের ৬২২ রানের জবাবে সিডনিতে ৩০০ রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। ৬ উইকেটে ২৩৬ রানে খেলা শুরু করে রোববার দ্বিতীয় সেশনে স্কোরবোর্ডে ৬৪ রান যোগ করে থামে স্বাগতিকরা। ৪ উইকেট তুলে নিতে চতুর্থদিন ২১.১ ওভার খরচ করেন ভারতীয় বোলাররা।

৩২২ রানের বিরাট ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে ফলোঅন করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টি আর খারাপ আলোর কারণে পুরো দিনে খেলা হয় ২৫.১ ওভার। ফলোঅনে ফাঁদে পড়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পর ৪ ওভার হলে খারাপ আলোর কারণে খেলা বন্ধ হয়ে যায়। এই সময়ে বিনা উইকেটে ৬ রান তোলে টিম পেইনের দল।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই ৫ উইকেট তুলে নেন কুলদীপ যাদব।

তৃতীয়দিন থেকেই তাড়া করছে বৃষ্টি। আশঙ্কা ছিল চতুর্থদিনেও। সেটা সত্যি করে রোববার দিনের প্রথম সেশনে সিডনির বাইশ গজে গড়ায়নি একটি বলও।

নিজেদের ৭০ বছরের টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ে থেকে শুধুই একদিনের অপেক্ষায় ভারত।

নিজেদের হারের কোনো আশঙ্কা নেই। পাশাপাশি অস্ট্রেলিয়াকে হারাতে না পারলেও আটকাবে না ভারতের ঐতিহাসিক সিরিজ জয়। দরকার শুধুমাত্র ড্র। কিন্তু সিডনি টেস্টের চতুর্থ দিন মর্নিং সেশনে বল না গড়ানোয় দীর্ঘায়িত হয় পেইনদের ফলোঅনের বিষয়টি। একইসঙ্গে অপেক্ষা দীর্ঘায়িত হয় ভারতের ক্রিকেট অনুরাগীদেরও।

Reneta

বৃষ্টি থামলে দ্বিতীয় সেশনে শুরু হয় খেলা। চতুর্থদিন স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্যাট কামিন্সকে সাজঘরে ফিরিয়ে দেন মোহাম্মদ সামি। দলীয় ২৫৮ রানে বুমরাহর ডেলিভারিতে ফেরেন হ্যান্ডসকম্বও। খাতা না খোলা লায়নকে লেগবিফোর উইকেট করেন কুলদীপ।

দশম উইকেটে ৪২ রান যোগ করে যখন জাঁকিয়ে বসছে স্টার্ক-হ্যাজেলউড জুটি, ঠিক তখনই দলীয় ৩০০ রানের মাথায় হ্যাজেলউডকে তুলে নেন অস্ট্রেলিয়ায় মাটিতে অভিষেক টেস্ট খেলতে নামা কুলদীপ।

৩২২ রানের বিরাট ব্যবধানে এগিয়ে থেকে ইনিংস জয়ের সম্ভাবনা ছাড়তে রাজি ছিলেন না কোহলি। তাই মেলবোর্নে না করালেও এসসিজিতে পেইনের দলকে ফলোঅন করতে পাঠান ভারত অধিনায়ক। এই সিডনির বাইশ গজেই শেষবার ১৯৮৬ সালে অস্ট্রেলিয়াকে ফলোঅন করিয়েছিল ভারতই। ফলে ৩১ বছরের লজ্জায় অজিরা।

ফলোঅন করতে নেমে চার ওভারে বিনা উইকেটে অস্ট্রেলিয়ার রান ৬। এখনো ৩১৬ পিছিয়ে তারা। এই টেস্ট ড্র করতে হলেও পঞ্চম দিন পুরোটা ব্যাট করতে হবে অস্ট্রেলিয়াকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT