ফরিদপুরে স্কচ টেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৭ টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ড্রেনের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন জানান, বাজারে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় কেউ আটক হয়নি। উদ্ধার হওয়া বস্তুগুলো কি বিষ্ফোরক কি না তা পরীক্ষা করা হচ্ছে।
তবে কে বা কারা কি উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রেখেছিল তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।






