চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে কোরবানির বিষয়ে আলাপের সময় গুলিতে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A

শাহাদাত হোসেন তিতু, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে রওশন আলি (৪৮) ও তুহিন মিয়া (২৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরো সাত জন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম হাসপাতালে দুই জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, আহত অপর পাঁচ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কালিবাড়ি-ঝাটুরদিয়া আঞ্চলিক সড়কে কাইচাইল মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হামলার সাথে জড়িত হানিফ মিয়া ওরফে হৃদয়, তার সহযোগী তাপস ও গাড়ি চালক আব্দুস ছাত্তারকে মাদারীপুরের শিবচর থেকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর সমর্থকদের সঙ্গে নগরকান্দা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক হাচান মিয়া ও তার ভাই কেন্দ্রীয় যুবলীগের সদস্য হানিফ মিয়া ও তাদের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, মাদরাসা মাঠে বসে আমাদের লোকজন কোরবানির বিষয়ে আলাপ করছিল। এ সময় হাচান মিয়া ও তার ভাই হানিফ মিয়া সহ ১০/১২ জন লোক হঠাৎ পিস্তলসহ আলাপরত লোকদের উপর অতর্কিত গুলি চালায়। এতে রওশন আলী (৪৮), মাওলা (৩০), রায়হান মিয়া (৭০) বিপ্লব (২৫), তুহিন মিয়া (২৮), আনিচ মীর (২৪), ফারুক মাতুব্বর (৪০), চুন্নু মিয়া(৪৮) সুমন মিয়া (২৮) নামের নয়জন গুলিবিদ্ধ হয়।

Reneta

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ জানান, আহতদেরকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে সাত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আনার আগেই রওশন ও তুহিনের মৃত্যু হয় বলে জানান তিনি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, কোরবানির প্রস্তুতি নিয়ে আলোচনা চলছিল। সেখানে রওশন আলির সাথে হৃদয় নামের এক যুবকের বচসা হলে উত্তেজনা দেখা দেয়। এরই সূত্র ধরে গুলি ছোড়ার ঘটনা ঘটে।

অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে আর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িত সন্দেহে মাদারীপুরের শিবচরের পাচ্চর থেকে হানিপ ওরফে রিদয়, তুষার, ছত্তারকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিতে নিহতফরিদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT