চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদ মজহার কিছুটা সুস্থ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৪০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ফরহাদ মজহার

বিশিষ্ট কলামিস্ট, কবি ও লেখক ফরহাদ মজহার কিছুটা সুস্থ বলে জানিয়েছেন তার পরিবার। তিনি বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। তাকে অনেকগুলো শারীরিক পরীক্ষা দেয়া হয়েছে। সেগুলো করা হচ্ছে। এ অবস্থায় চিকিৎসক তাকে হাসপাতালে অবস্থানের নির্দেশ দিয়েছেন।

ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে করা মামলার তদন্ত আদাবর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আদাবর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ডিএমপির কমিশনারের নির্দেশে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতেই মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

মামলার তদারকি কর্মকর্তা হলেন- ডিবির উপ-কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান।

ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে হানিফ পরিবহনের বাস থেকে উদ্ধারের পরে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর আদাবর থানায়। সেখানে তার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।

Reneta

সোমবার ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলী রিং রোডের ‘হক ভবন’ থেকে স্বাভাবিক পোশাকে, স্বাভাবিকভাবে হেঁটে বের হয়েছিলেন ফরহাদ মজহার। কিছুক্ষণ পরে তার স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে ফরহাদ মজহার নিজেই জানিয়েছিলেন, কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে।

সেসময় তাকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ফরহাদ মজহার নিয়মিত যে নম্বর ব্যবহার করেন তার বদলে মাঝেমধ্যে ব্যবহার করেন এমন নম্বর থেকে তার স্ত্রীর ফোনে ফোন আসে।

প্রয়োজন হতে পারে জানিয়ে ফোনে ফরহাদ মজহার নিজেই ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেছিলেন।

এরপর নিখোঁজ লেখক-কলামিস্ট ফরহাদ মজহারের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ট্রাকিংয়ের ম্যাধমে মোবাইলের লোকেশন সনাক্ত করে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাব।

পরে রাতে যশোর থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। মঙ্গলবার সকালে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলামিস্ট ফরহাদ মজহার
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT