চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফটোসেশনে না থাকা ‘সাকিবের জন্য দুর্ভাগ্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন ও ফটোসেশনে ছিলেন না সাকিব আল হাসান। আইপিএল খেলে রোববার ঢাকায় ফিরে সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আসলেও এ অলরাউন্ডার অনুষ্ঠানিকতা শুরুর আগে চলে যান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরে তাকে ফোন করলেও পাননি প্রত্যাশিত সাড়া।

সাকিবের এমন আচরণে অসহায়ত্বের ছাপ থাকল নাজমুল হাসানের কথায়, ‘দুঃখজনক, আর কী বলবো! এটা দুঃখজনক, যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমন কী আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। কোথায় তুমি? বলল, আমি তো চলে এসেছি। ও যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি।’

‘এখানে জিজ্ঞেস করে জানলাম, সাকিবকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে একসাথে, ফটোসেশনে একসাথে থাকবে। এমনিতেই তো প্র্যাকটিসে ছিল না। এটা আমরা আশা করেছিলাম। কিন্তু সাকিব তো নেই, এটাই বাস্তবতা।’

দেড় বছর ধরে সাকিবকে মাঠে নিয়মিত পাচ্ছে না বাংলাদেশ দল। গত বছর সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নেন। চোটের কারণে বেশ কয়েকটি সিরিজ খেলতে পারেননি। সবশেষ বিপিএলের ফাইনালে পাওয়া আঙুলের চোট কাটিয়ে উঠতেই সাকিব ভারত চলে যান আইপিএল খেলতে।

আয়ারল্যান্ড সফরের আগে দেশে ফিরে এলেও সাকিবকে পাওয়া যায়নি সোমবারের কার্যক্রমে। সাকিবের শূন্যতা দলের মেলবন্ধন নষ্ট করে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বললেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

নাজমুল হাসানের কথায়, সতীর্থরা অভ্যস্ত হয়ে গেছেন সাকিবকে ছাড়া। প্রশ্ন উঠছে তাহলে বিসিবিও কী সাকিবের এমন আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে? বিসিবি সভাপতি বললেন, ‘প্রশ্নই আসে না। টিম যখন পরশু দিন চলে যাচ্ছে তাই এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারপতিদের নিয়ে বৃহস্পতিবার বসবেন প্রধান বিচারপতি

পরবর্তী

আন্দোলন, লড়াইয়ের বিকল্প নেই: ফখরুল

পরবর্তী

আন্দোলন, লড়াইয়ের বিকল্প নেই: ফখরুল

জঙ্গি আস্তানায় অভিযান শেষে যা পাওয়া গেলো, যা জানা গেলো

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT