চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখর জামানের দ্বিশতকে উড়ে গেল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ফখর জামানের ডাবল সেঞ্চুরি করার দিনে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বড় জয় পেয়েছে পাকিস্তান। দলটি জিম্বাবুয়েকে ২৪৪ রানে হারিয়েছে।

২০১৫ সালে পাকিস্তান আয়ারল্যান্ডকে ২৫৫ রানে হারিয়েছিল। সেটিই এখন পর্যন্ত তাদের বড় জয়।

পাকিস্তান এদিন আগে ব্যাট করে এক উইকেটে ৩৯৯ রান করে। জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৫৫ রানে।

শুক্রবার ব্যাট করতে নেমে ৩০৪ রানের ওপেনিং জুটি গড়েন ফখর-ইমাম। ওয়ানডেতে এটি সর্বাধিক রানের উদ্বোধনী জুটি। এর আগে থারাঙ্গা-জয়সুরিয়ার ২৮৬ রানের জুটি ছিল শীর্ষে।

রেকর্ড জুটির পথে ইমাম ফেরেন ১২২ বলে ১১৩ রানের ইনিংস খেলে। সাজঘরে ফেরার সময় তার নামের পাশে ৮টি চারের মার। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডেতে এসেই তৃতীয় সেঞ্চুরির দেখা পান ইনজামাম-উল-হকের ভাতিজা।

পরে ওয়ানডে ক্রিকেটে অষ্টম ডাবল সেঞ্চুরি আসে ২৮ বছর বয়সী ফখরের ব্যাট থেকে। দ্বিশতক হাঁকানো বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার তিনি।

Reneta

চার মেরে মাইলফলকে পৌঁছান ফখর। ১৪৮ বলে দ্বিশতক তুলে নেন। শেষ পর্যন্ত ২১০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এ ওপেনার। ২৪ চার ও ৫ ছক্কায় ১৫৬ বলের ইনিংস তার।

ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার (২০০*)। সেটি ২০১০ সালে। ২০১৭ সালে আরেক ভারতীয় রোহিত শর্মার ডাবল ছিল আগের শেষটি। রোহিতের একারই ডাবল অবশ্য তিনটি, এই ফরম্যাটের সর্বোচ্চ ২৬৪ রানও তার।

এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫) এবং ভারতের বীরেন্দ্রর শেবাগের (২১৯) ওয়ানডেতে ডাবলের কীর্তি আছে।

ফখর-ইমামের দিনে শেষে ঝড় তুলেছিলেন আসিফ আলি। ২২ বলে ৫০ করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে চিগুম্বুরা (৩৭) এবং ত্রিপানো (৪৪) একটু লড়াই করেন। ষষ্ট উইকেট জুটিতে দুজনে ৬৯ রান যোগ করেন। আর কেউ সেভাবে দাঁড়াতে না পারলে ৪২.৪ ওভারে শেষ হয় জিম্বাবুয়ের লড়াই।

পাঁচ ম্যাচের সিরিজে পরপর চারটিতেই বড় ব্যবধানে জিতল পাকিস্তান। শেষ ম্যাচ ২২ জুলাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঙ্গাপুরে ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি

পরবর্তী

তৃতীয় লিঙ্গের মানুষদের চাঁদাবাজি বন্ধে করণীয় কী?

পরবর্তী

তৃতীয় লিঙ্গের মানুষদের চাঁদাবাজি বন্ধে করণীয় কী?

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে যান চলাচলের ট্রাফিক নির্দেশনা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT