চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্রের সঙ্গে অমিতাভের শেষ সাক্ষাতের স্মৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

সৌমিত্রের প্রয়াণে শোকবার্তা এসেছে দেশ-বিদেশ থেকে। ভারতের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি- সকলেই স্মরণ করেছেন বাংলার এই কিংবদন্তীকে। তবে তার শেষ যাত্রায় রবিবার গভীর রাতে টুইট বার্তায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের আরেক জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন।

টুইটে মেগাস্টার লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় একজন আইকনিক লেজেন্ড, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মহীরূহ, তিনি চিরতরে চলে গেলেন। যা ফিল্ম ইন্ড্রাস্ট্রির জন্য অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন। তিনি অত্যন্ত ভদ্র ও প্রতিভাশালী একজন ব্যক্তি ছিলেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার সঙ্গে শেষ সাক্ষাত হয়েছিল। তার আত্মার শান্তির প্রার্থনা করছি।

২০১৮ সালে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শেষবার দেখা হয়েছিল এই দুই কিংবদন্তির। সেই অনুষ্ঠানের একটি ছবি যোগ করেই এই বার্তা পোস্ট করেছেন অমিতাভ।

টানা ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন পশ্চিম বাংলার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার থামলো সেই লড়াই। দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ এই অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT